এক্সপ্লোর

Virat Kohli: খেলব না ছাড়ব, ভাবতে ভাবতেই বোল্ড কোহলি, এজবাস্টনে বেকায়দায় ভারত

Ind vs Eng: সুযোগ কাজে লাগাতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। ফের ব্যাট হাতে ব্যর্থ তিনি। এজবাস্টনে মাত্র ১১ রান করে ফিরলেন কোহলি।ক্রিজে তাঁর ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৯ বল।

এজবাস্টন: তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের ট্যাগলাইনে জ্বলজ্বল করছে দুটি শব্দ। কার্পে দিয়েম। অর্থাৎ, make the best use of time। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, সময়কে সবচেয়ে ভালভাবে কাজে লাগাও।

কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। ফের ব্যাট হাতে ব্যর্থ তিনি। একসময় যাঁর ব্যাট হাতে দাপট গোটা বিশ্বের তাবড় বোলারদের সম্ভ্রম আদায় করে নিয়েছিল। ক্রিকেট বিশ্ব তাঁর নামকরণই করে ফেলেছিল, কিং কোহলি। কিন্তু কোহলির ব্য়াটে রানের খরা কাটল না। ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs England) এজবাস্টনে মাত্র ১১ রান করে ফিরলেন কোহলি। ক্রিজে তাঁর ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৯ বল।

সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের ডানহাতি পেসার ম্য়াথু পটসের (Matthew Potts) বল খেলবেন, নাকি ছাড়বেন, সেটা ভাবতে ভাবতেই আউট হন কোহলি। অফস্টাম্পের সামান্য বাইরের বল প্রথমে খেলবেন ভেবেও পা বাড়িয়ে শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাটের কানায় লাগান কোহলি। বল গিয়ে তাঁর স্টাম্প ভেঙে দেয়। বোল্ড হয়ে যান কোহলি।

অথচ এই টেস্টে নায়ক হয়ে ওঠার সুযোগ ছিল তাঁর সামনে। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা করোনামুক্ত না হওয়ায় খেলছেন না। কে এল রাহুল চোটের জন্য নেই। নেই অজিঙ্ক রাহানেও। অভিজ্ঞদের মধ্যে কোহলি ছাড়া ছিলেন একমাত্র চেতেশ্বর পূজারা। যাঁকে দিয়ে ইনিংস ওপেন করায় ভারত। রান পাননি পূজারা। মাত্র ১৩ করে ফেরেন। কোহলির দিকেই বড় ইনিংসের জন্য তাকিয়েছিল দল। একটা বড় স্কোর তাঁকে হারানো গৌরব ফিরিয়ে দিতে পারত। আড়াই বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই। সবাই ভেবেছিলেন, জেমস অ্যান্ডারসনের সঙ্গে তাঁর দ্বৈরথ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। অ্যান্ডারসনকে সতর্কভাবে সামলালেও, পটসের বলে উইকেট হারালেন কোহলি।

এজবাস্টনে টেস্টের প্রথম দিন চাপে ভারতও। টস হেরে প্রথমে ব্যাট করে মেঘলা আবহাওয়ায় বেকায়দায় ভারত। ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget