এক্সপ্লোর

IND vs ENG: দুরন্ত অভিষেকের পরও একাদশে সুযোগ পাননি ধর্মশালায়, মাঠের বাইরে থেকেই মন জিতলেন আকাশ দীপ

Akash Deep: নজর কেড়েছেন প্রথম ম্য়াচেই। ধর্মশালা টেস্টে এবার মাঠের বাইরে থেকেও মন জিতে নিলেন এই তরুণ পেসার। খেলার মাঝেই রাখলেন গ্যালারিতে থাকা এক সমর্থের আবদারও। 

ধর্মশালা: রাঁচি টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক হয়েছিল। প্রথম স্পেলেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। দুর্দান্ত শুরু। যদিও বুমরা ও সিরাজ থাকায় ধর্মশালা টেস্টে একাদশে সুযোগ মেলনি। কিন্তু নজর কেড়েছেন প্রথম ম্য়াচেই। ধর্মশালা টেস্টে এবার মাঠের বাইরে থেকেও মন জিতে নিলেন এই তরুণ পেসার। খেলার মাঝেই রাখলেন গ্যালারিতে থাকা এক সমর্থের আবদারও। ঠিক কী হয়েছিল?

ধর্মশালা টেস্টে ভারতীয় দল ব্যাটিং করছিল। প্রথম দিনের খেলার সময় বাউন্ডারি লাইন ধরে জলের বোতল নিয়ে হাঁটছিলেন আকাশ দীপ। সেই সময়ই গ্য়ালারিতে থাকা এক সমর্থক চিৎকার করে বলেন যে একটি জলের বোতল যেন তাঁর দিকে ছুড়ে দেওয়া হয়। আকাশ কথা রাখেন সেই সমর্থকের। বাউন্ডারি লাইন থেকেই ছুড়ে দেন একটি জলের বোতল। সঙ্গে সঙ্গে গোটা গ্যালারি চিৎকার করে ওঠেন আকাশ দীপের নামে। 

 

রাঁচি টেস্টে প্রথম স্পেলে সিরাজের সঙ্গে বোলিং করেছিলেন আকাশ। ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটার বেন ডাকেট, জ্যাক ক্রলি ও ওলি পোপকে তিনিই ফিরিয়ে দেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। বিহারের এই ছেলেটি গোটা ম্য়াচে ১৯ ওভার বল করেন। আইপিএলে ফের হয়ত আরসিবি জার্সিতে মাঠে নামতে দেখা যাবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই বোলারকে।

এদিকে ধর্মশালায় সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পাঁচ ব্যাটারই ভারতের পঞ্চাশের গণ্ডি পেরলেন। গতকাল যশস্বী জয়সওয়াল ৫৭ রান করে আউট হন। এদিন রোহিত শর্মা ১০৩ রান করে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। শুভমন গিল ১১০ রানের ইনিংস খেলেন। দেবদত্ত পড়িক্কল ৬৫ রানের ইনিংস খেলেন। সরফরাজ খান ৫৬ রানের ইনিংস খেলেন। 

এদিন শতরানের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান পূরণ করেন গিল। উল্লেখ্য, ২০১৯ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজে খেলতে নেমেছিলেন গিল। এরপর থেকে এই ফর্ম্য়াটে ৪৪টি ম্য়াচে ২২৭১ রান করেছেন গিল। টেস্টে ২৫ ম্য়াচে ৪৬ ইনিংস খেলে ১৪৯২ রান করেছেন গিল টেস্টে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে গিলের অভিষেক হয় গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে ১৪টি ম্য়াচ খেলে মোট ৩৩৫ রান করেছেন এখনও পর্যন্ত। 

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget