এক্সপ্লোর

কোহলি খেলতে না পারলে তৃতীয় টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারেন অশ্বিন

নয়াদিল্লি:আগামী ১৮ আগস্ট ট্রেন্টব্রিজে চলতি সিরিজের ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-০ পিছিয়ে রয়েছে। তৃতীয় টেস্টে জিতে সিরিজে প্রত্যাবর্তনই ভারতের লক্ষ্য। ট্রেন্টব্রিজে নামার আগে ভারতীয় দল অধিনায়ক বিরাট কোহলির চোট সেরে ওঠার দিকে তাকিয়ে রয়েছে। কোহলি খেলতে না পারলে ওই টেস্টে কে অধিনায়ক হবেন, তা নিয়েও সংশয় রয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্টে কোহলির পিঠের ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। ব্যাটিং করার সময় ওই চোট ভালোমতোই বেগ দিয়েছিল তাঁকে। যদিও কোহলি জানিয়েছেন, তৃতীয় টেস্টের আগে সেরে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু তিনি খেলতে না পারলে টিম ম্যানেজমেন্টকে বিকল্প অধিনায়ক বেছে নিতে হবে। এমনিতে অধিনায়ক খেলতে না পারলে সহ অধিনায়ক নেতৃত্ব দেন। কিন্তু সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের সাম্প্রতিক ফর্ম একেবারেই পাতে দেওয়া মতো নয়। এই অবস্থায় তাঁর হাতে অধিনায়কত্বের ভার তাঁর হাতে তুলে দেওয়া হবে, এমন সম্ভাবনা ক্ষীণ। অধিনায়কত্বের অতিরিক্ত বোঝা তাঁর ব্যাটিংয়ে কোনওরকম প্রভাব ফেলুক, এমনটা চাইছে না টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় কোহলির বিকল্প হতে পারেন দলের অভিজ্ঞ খেলোয়াড় রবি চন্দ্রন অশ্বিন। কোহলি খেলতে না পারলে তিনি অধিনায়কত্ব করতে পারেন।অশ্বিনের অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়কত্ব করেছেন। তাঁর দল টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছিল। সেইসঙ্গে চলতি সিরিজে ছন্দে রয়েছেন অশ্বিন। গত দুটি টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে সাহায্য করেছেন। দুটি ম্যাচে তিনি করেছেন ৮৭ রান, নিয়েছেন ৭ উইকেট।

সেরা শিরোনাম

Gautam Gambhir: 'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Women's Asia Cup 2026: এশিয়ার সেরা হওয়ার লড়াই শুরু আজ, হরমনপ্রীতের ভারত নামছে কবে? কখন-কোথায় দেখবেন এশিয়া কাপের ম্যাচ? জানুন বিস্তারিত
এশিয়ার সেরা হওয়ার লড়াই শুরু আজ, হরমনপ্রীতের ভারত নামছে কবে? কখন-কোথায় দেখবেন এশিয়া কাপের ম্যাচ? জানুন বিস্তারিত
Imran Khan: ইমরান খানকে 'খুনের চেষ্টা চলছে' দাবি ছেলেদের, সাক্ষাৎকার এয়ার হলে মাঠে না নামার হুঁশিয়ারি PCB-র
ইমরান খানকে 'খুনের চেষ্টা চলছে' দাবি ছেলেদের, সাক্ষাৎকার এয়ার হলে মাঠে না নামার হুঁশিয়ারি PCB-র

ভিডিও

ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Dilip Ghosh: ইকো পার্কে রাখী বন্ধনে মেতে উঠলেন দিলীপ ঘোষ, পরিবর্তনের বাংলায় দিলেন বিশেষ বার্তা
আপনার বাবা-মা হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে আসুন Femcare Fertility-র সঙ্গে। [Sponsored]
Chok Bhanga 6ta: নেপালের ভয়াবহ বিপর্যয়ে বাড়ছে মৃ্ত্যু! ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম্'
Tarapith Mandir : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নজিরবিহীন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget