এক্সপ্লোর

IND vs ENG Day 1 Highlights: স্পিনারদের ভেল্কির পর রোহিত-যশস্বীর ব্যাটে ঝড়, ইংল্যান্ডের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত

BCCI: দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)।

ধর্মশালা: দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। বেন স্টোকসদের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ইংরেজ ওপেনারেরা শুরুটা করেছিলেন ভাল। ১৭ ওভারে ৬৪ রান যোগ করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে তুলে নেন তিনি। ৫৮ বলে ২৭ রান করে ফেরেন ডাকেট। দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। টেস্টের আগেই ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছিলেন ডাকেট। বলেছিলেন, যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বাজ়বল দর্শন অনুসরণ করেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, ডাকেট সম্ভবত ঋষভ পন্থের খেলা দেখেননি। এদিন ভারতীয় বোলাররা ডাকেটকে সহজাত ব্যাটিং করতেই দেননি।

ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন মূলত কুলদীপই। ইংল্যান্ডের প্রথম ৬ উইকেটের মধ্যে পাঁচটিই নেন চায়নাম্যান স্পিনার। শততম টেস্ট খেলতে নেমে আর অশ্বিন চারটি উইকেট নেন। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এক উইকেট। ৫৭.৪ ওভারে মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সওয়াল। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের এক ওভারে তিনটি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটার। ৫৮ বলে ৫৭ রান করে ফেরেন যশস্বী। বশিরকে স্টেপ আউট করে ওড়াতে গিয়ে। চলতি সিরিজে সাতশোর বেশি রান হয়ে গিয়েছে যশস্বীর।

 

তবে যশস্বী ফিরলেও, ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তিনিও সহজাত মেজাজে হাফসেঞ্চুরি করেছেন। ৫২ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ২৬ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০ ওভারে ১৩৫/১ তুলে ফেলেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হবে সবুজ-মেরুন ভক্তদের! ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget