এক্সপ্লোর

IND VS ENG: রোহিতরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই ট্যুইটারে ট্রেন্ডিং মহেন্দ্র সিংহ ধোনি

T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেল ভারতের দৌড়। ইংল্যান্ড ১০ উইকেটে ম্যাচ জিতে পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

অ্যাডিলেড: আরও একবার স্বপ্নভঙ্গ। ফের আরও একটা সেমিফাইনাল। ২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মঞ্চ। সেবার ছিল নিউজিল্য়ান্ড এবার ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিতেই দৌড় শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার (Team India)। ইংল্যান্ড ১০ উইকেটে ভারতকে হারিয়ে পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আর ম্যাচ হারের পর থেকেই ট্যুইটারের ট্রেন্ডিং হতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। কিন্তু কেন?

ট্রেন্ডিংয়ে কেন ধোনি?

২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল। সেই একবারই। তারপর থেকে আর কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি ভারত। এমনকী ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসির কোনও টুর্নামেন্টে খেতাব জিততে পারেনি ভারতীয় দল। আজকের পর অপেক্ষা আরও বাড়ল। যন্ত্রণা আরও বাড়ল। যা সােশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। আর এই দিনে মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে পড়ছে সবার।

 

 

 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৪ ওভার বাকি থাকতে ভারতকে একপেশেভাবে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত রোহিত। ম্যাচ শেষ হতেই ড্রেসিংরুমের বাইরের বারান্দায় তাঁকে দীর্ঘক্ষণ মাথা নীচু করে বসে থাকতে দেখা গিয়েছে। টিভি ক্যামেরায় বারবার ধরা পড়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, পাঁচবার আইপিএল জেতা আর আইসিসি ট্রফি জেতা এক নয়। পার্থক্যটা বোঝা উচিত রোহিতের। সোশ্যাল মিডিয়ায় এমনও দাবি উঠেছে যে, রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হল রোহিতকে। আর আত্মসমীক্ষায় বসে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত। বললেন, 'আমার মনে হয় শেষ দিকে তবু ভাল ব্যাটিং হয়েছে আর আমরা ওই স্কোর বোর্ডে তুলতে পেরেছিলাম। কিন্তু বল হাতে একেবারেই ভাল করতে পারিনি। অবশ্যই এটা সেরকম উইকেট ছিল না যেখানে একটা দল ওই লক্ষ্য ১৬-১৭ ওভারে তুলে দেবে। তবে হ্যাঁ, এরকম হয়। যেমন বললাম, বল হাতে আমরা কিছুই করতে পারিনি।'

রান তাড়া করতে নেমে প্রথম তিন বলের মধ্যে ভুবনেশ্বর কুমারকে জোড়া বাউন্ডারি মেরে ম্যাচের রং পাল্টে দেন জস বাটলার। তারপর থেকে আর কোনওভাবেই ইংরেজ ইনিংসে লাগাম পরাতে পারেননি ভারতীয় বোলাররা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget