এক্সপ্লোর

Virat Kohli: নেটে হর্ষলের বলে চোট পেলেন কোহলি, মাঠে নামা নিয়ে সংশয়?

T20 World Cup: অ্যাডিলেডে বুধবার সকালে প্র্যাক্টিসের সময় চোট পেলেন বিরাট কোহলি। যিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন। যে খবর জানাজানি হতেই আশঙ্কার মেঘ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

অ্যাডিলেড: ঠিক একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। সেই ম্যাচের আগে আচমকাই উদ্বেগ ভারতীয় শিবিরে।

অ্যাডিলেডে বুধবার সকালে প্র্যাক্টিসের সময় চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। যিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন। যে খবর জানাজানি হতেই আশঙ্কার মেঘ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ঠিক কী হয়েছে কোহলির?                                          

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। বুধবার অ্যাডিলেডে তারই প্রস্তুতি সারছিলেন কোহলি। বল করছিলেন হর্ষল পটেল। কোহলি বেশ মারমুখী মেজাজেই ব্যাট করছিলেন। হর্ষলের একটি বল আচমকাই সামান্য নীচু হয়ে কোহলির তলপেটে আঘাত করে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। দৌড়ে আসেন হর্ষল। চোট গুরুতর কি না, খোঁজ নেন।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেকে। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে কোহলি কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ান। তারপর আরও একটি বলে ব্যাটও করেন। তারপর নেটের পালা শেষ করে তিনি দুটি ব্যাট হাতে নিয়ে হাঁটা দেন।

ভারতীয় শিবিরের খবর, কোহলির চোট গুরুতর নয়। তাঁর সেমিফাইনালে খেলা নিয়েও কোনও আশঙ্কা নেই।

রোহিতকে নিয়ে স্বস্তি

টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে রোহিতের চোট গুরুতর নয়।

মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেই সময় এক শর্ট বল রোহিতের ডান হাতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি নিজের আহত জায়গায় বরফ লাগান। তারপরেই ফের নেটে ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। চোট লাগায় শুরুতে ভারতীয় দলের আশঙ্কা বাড়লেও, রোহিত আবারও ব্যাট করতে নামায় স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget