এক্সপ্লোর

IND vs ENG 2021: 'আসল কারণ না জেনেই ভারতীয় দলকে দোষারোপ করা হচ্ছে', ক্ষুব্ধ গাওস্কর

IND vs ENG 2021: ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ না হওয়ায় বিসিসিআই ও ইসিবির মধ্যে একটা ঠাণ্ডা লড়াইও শুরু হয়ে গিয়েছে। ইসিবির পক্ষ থেকে ভারতীয় দল ও টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলা হচ্ছে।

মুম্বই: ভারতীয় শিবিরে করোনা হানা। আর এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট বাতিলের পথে হাঁটতে হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ না হওয়ায় বিসিসিআই ও ইসিবির মধ্যে একটা ঠাণ্ডা লড়াইও শুরু হয়ে গিয়েছে। ইসিবির পক্ষ থেকে ভারতীয় দল ও টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলা হচ্ছে। ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএল থেকেও তাঁদের নাম সরিয়ে নিয়েছেন। কিন্তু গোটা ঘটনায় যেভাবে ভারতীয় দলকে আক্রমণ করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে তাতেই ক্ষুব্ধ সুনীল গাওস্কর। 

ওভাল টেস্ট চলাকালিনই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রী। এরপর ম্যাঞ্চেস্টারে নামার আগে ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হন। এরপরই নাকি মাঠে নামতে চায়নি বিরাট বাহিনী। সিরিজে ২-১ এ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবির বিষয়কে ভালভাবে নেয়নি। তাঁরা ভারতীয় দলকেই কাঠগড়ায় তুলেছে। শেষ টেস্টের আগে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাস্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিরাটও। এরপরই করোনা আক্রান্ত হন শাস্ত্রী। এ বিষয়ে গাওস্কর বলেন, 'বই প্রকাশ অনুষ্ঠানে ঠিক কি হয়েছিল কেউ জানে? সবাই ওই ইভেন্টের দিকেই আঙুল তুলছে। কিন্তু বই প্রকাশ অনুষ্ঠানের পর যখন ক্রিকেটারদের কোভিড টেস্ট করানো হয়েছিল, তখন সবারই রিপোর্ট নেগেটিভ এসেছিল। ম্যাচের আগের দিনও সবার রিপোর্ট নেগেটিভ ছিল। কারও রিপোর্ট যদি পজিটিভ না আসে, তাহলে সমস্যা কোথায়?'

এরপর প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, 'অনেকগুলো রিপোর্ট এসেছে যে ভারতীয় দল নাকি পঞ্চম টেস্ট খেলতে রাজি ছিল না। কিন্তু সব রিপোর্টই ইংল্য়ান্ডের পেপারে বেরিয়েছে। ওরা কখনওই ভারতীয় দলকে নিয়ে ভাল কিছু লেখেনা। ওরা সবসময়ই ভারতীয় দলকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। কিন্তু আসল সত্যিটা তো জানতে হবে। নইলে শুধু ভারতীয় দলকেই দোষারোপ করার কোনও মানে হয় না।' 

ভারতীয় শিবিরে করোনার হানার জেরে বাতিল হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচ রিশিডিউল করা হবে। পঞ্চম টেস্টের ভবিষ্যৎ কী, তা নির্ধারণ করতে আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডে যাওয়ার কথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
England vs Norway: গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget