এক্সপ্লোর

Ind vs NZ, 1st Test: মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা পুরস্কার, উদাহরণ তৈরি করলেন দ্রাবিড়

Rahul Dravid: অনেকে বলছেন, টেস্ট ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন হয়ে রইল কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে জয়-পরাজয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল দুই দল।

কানপুর: অনেকে বলছেন, টেস্ট ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন হয়ে রইল কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে জয়-পরাজয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল দুই দল। হাড্ডাহাড্ডি ম্যাচ ড্র হলেও, প্রশংসিত হল দুই দলের ক্রিকেটারদের পারফরম্যান্সই।

ম্যাচের শেষে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের নতুন কোচ, কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, কেন অন্যদের চেয়ে আলাদা। কানপুরের গ্রিন পার্কে স্পোর্টিং পিচ তৈরি করার জন্য মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা পুরস্কার হিসাবে দিলেন তিনি।

ম্যাচের পরে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল, “সরকারিভাবে একটা বিষয় জানানো হচ্ছে, রাহুল দ্রাবিড় মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা দান করেছেন।” নিজের কেরিয়ারে বিতর্ককে সর্বদা এড়িয়ে চলেছেন। নিজস্ব এক ঘরানা তৈরি করেছিলেন। কোচ হয়েও তিনি সেই পথেই চলছেন দ্রাবিড়।

আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।

যাবতীয় প্রতিকূলতা সামলে নিউজিল্যান্ডকে ১৬৫/৯ স্কোরে পৌঁছে দেন আজাজ ও রচিন। ভারতের বিরুদ্ধে প্রবল চাপের মুখেও টেস্ট ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। সেই সঙ্গে দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা টেস্ট দল। কেনই বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট রয়েছে তাদের দখলে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে এসেছিল ভারতের সামনে। তবু শেষ পর্যন্ত হতাশ হতে হল অজিঙ্ক রাহানেদের। দিনের শুরুতেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন অশ্বিন। তারপর ম্যাচে দাপট ভারতীয় স্পিনারদেরই। বিশেষ করে রবীন্দ্র জাডেজা। যিনি আচমকাই জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন দেশকে।

আরও পড়ুন: স্ত্রী ডেঙ্গি আক্রান্ত, মাঠে নেমে দুরন্ত পারফরম্যান্স করে মন জিতলেন ঋদ্ধিমান

তবু কিউয়ি টেল এন্ডারদের দাপটে ম্লান হল জাডেজার লড়াই। ম্যাচ ড্র রেখেই মুম্বই পাড়ি দিতে হচ্ছে রাহানে-চেতেশ্বর পূজারাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget