এক্সপ্লোর

Shubman Gill: গুরু দ্রাবিড়কে পেয়ে উচ্ছ্বসিত পুরনো ছাত্র শুভমন, এবিপি লাইভের প্রশ্নে কী বললেন?

Ind vs NZ 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে ভারতীয় দলের ইনিংস ওপেন করে হাফসেঞ্চুরি করার পর কোচ দ্রাবিড় নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন পঞ্জাবের তরুণ তুর্কি।

কলকাতা: কোচ হিসাবে প্রথম যখন রাহুল দ্রাবিড়কে পেয়েছিলেন, তাঁর নামের পাশের 'বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য' তকমা বসেনি। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে শোরগোল ফেলেননি। সিনিয়র জাতীয় দলের হয়ে খেলা তখন তাঁর স্বপ্ন।

শুভমন গিল হয়তো ভাবতে পারেননি যে, তিনি যখন জাতীয় দলের হয়ে সত্যি সত্যি টেস্ট ম্যাচ খেলবেন, কোচ হিসাবে ফিরে পাবেন রাহুল দ্রাবিড়কে! নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে ভারতীয় দলের ইনিংস ওপেন করে হাফসেঞ্চুরি করার পর কোচ দ্রাবিড় নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন পঞ্জাবের তরুণ তুর্কি।

প্রথম দিনের খেলার শেষে শুভমনের কাছে জানতে চাওয়া হয়েছিল, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্রাবিড়ের প্রশিক্ষণে খেলার পর ফের কোচ হিসাবে দ্য ওয়ালকে পাওয়ার অনুভূতি কীরকম? এবিপি লাইভের প্রশ্নে শুভমন বলেন, 'আমাকে রাহুল স্যার সবসময় উৎসাহ দিয়েছেন। বয়সভিত্তিক দলে যাঁর প্রশিক্ষণে খেলেছি, সিনিয়র পর্যায়েও তাঁকে কোচ হিসাবে পাওয়াটা দুর্দান্ত ব্যাপার। আমার সঙ্গে ওঁর দারুণ বোঝাপড়া। তাতে তফাত তো হয়ই।' শুভমন আরও বলেন, 'শুধু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নয়, আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট পুরোটাই খেলেছি রাহুল স্যারের প্রশিক্ষণে। ভারতীয় এ দলে ও বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও সময় কাটিয়েছি স্যারের সঙ্গে।'

আরও পড়ুন: ৭ বছর আগে গ্রিনপার্কেই বাঁচিয়েছিলেন কেরিয়ার, হতাশা কাটিয়ে আলোর পথে শ্রেয়স

কানপুরের গ্রিন পার্কে স্পিনারদের বল বনবন ঘুরছে। পেসারদের বল কোনওটা লাফাচ্ছে। তো কোনওটা আবার এমনিই নীচু হচ্ছে যে, উইকেটকিপারের কাছে পৌঁছচ্ছে ৩ ড্রপ পড়ে। দেখে কে বলবে যে, কানপুরের গ্রিন পার্কে (Green Park) প্রথম দিনের ম্যাচ চলছে। এ যেন পঞ্চম দিনের বাইশ গজ। যেখানে বোলারদের সামনে মাঝেমধ্যেই অসহায় দেখাচ্ছে ব্যাটারদের।

আর সেই কঠিন পিচে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে (Ind vs NZ) স্বস্তিতে রাখল ত্রয়ীর ব্যাট। শুভমন গিল (Shubhman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ইনিংস ওপেন করতে নেমে শুভমন করলেন ৯৩ বলে ৫২ রান। অভিষেক টেস্ট খেলতে নেমে শ্রেয়স ৭৫ রানে অপরাজিত। আর জাডেজা ঝকঝকে হাফসেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৫৮/৪। প্রথম দিনের শেষে টিম ম্যানেজমেন্টকেও যা কিছুটা স্বস্তি দেবে।

বৃহস্পতিবার ভারতের উদ্ধারকর্তা ত্রয়ীর ব্যাটিং ঘরানার অমিল থাকলে, তাঁদের পথে সাদৃশ্যও নেহাত কম নেই। যেমন শুভমন। টেস্টে সাড়া জাগিয়ে শুরু করেও দলে নিয়মিত নন। এমনকী, কে এল রাহুল ফিট থাকলে শুভমনের নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলারই কথা নয়। ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে সেক্ষেত্রে ওপেন করতেন রাহুলই।

শুভমন সুযোগ পেলেন। আর চাপের মুখে হাফসেঞ্চুরি করে কিউয়ি শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দিলেন। সেই সঙ্গে পঞ্জাবের তরুণ তুর্কি দেখিয়ে দিলেন, সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে প্রস্তুত তিনি।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

India vs New Zealand Live: আকাশ দীপের দুরন্ত বোলিং, ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্লান্ডেল, লাইভ আপডেট
আকাশ দীপের দুরন্ত বোলিং, ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্লান্ডেল, লাইভ আপডেট
NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget