এক্সপ্লোর

Ind vs NZ 2nd Test: বাঁ কনুইয়ে চোট, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন

India vs New Zealand, Second Test: কেন উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, সারা বছর ধরেই বাঁ কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে।

মুম্বই: ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর বাঁ হাতের কনুইয়ের চোট এখনও ভোগাচ্ছে। তার ফলেই তিনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন না। উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। 

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘কেনের সময়টা খারাপ যাচ্ছে। ওকে চোটের মোকাবিলা করতে হচ্ছে। এ বছরের বেশিরভাগ সময়ই ওকে চোট ভুগিয়েছে। আমরা সারা বছর ধরে এবং টি-২০ বিশ্বকাপের সময় ওকে চোটমুক্ত রাখতে পেরেছি, কিন্তু টেস্ট ক্রিকেটের সময় ব্যাটিং বেশি করতে হওয়ার ফলে ওর কনুইয়ে চাপ পড়ছে। তার ফলে ওর চোট বেড়েছে।’

এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে ভারতীয় দল। দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। 

ভারতীয় দল- ময়ঙ্ক অগ্রবাল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড দল- টম ল্য়াথাম (অধিনায়ক), উইল ইয়াং, ড্যারিল মিচেল, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাশিন রবীন্দ্র, কাইল জেমিয়েসন, টিম সাউদি, উইলিয়াম সমারভিল ও আজাজ পটেল।

চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে।

কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। 

জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন। 

রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget