এক্সপ্লোর

Ind vs NZ: ফের বাদ পড়তে হবে ঋদ্ধিকে? ইঙ্গিত দিলেন দ্রাবিড়ের সহকারী

Wriddhiman Saha: ১২৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) শুধু সমস্ত সমালোচনা ও অবসর-জল্পনাকে থামিয়েই দিলেন না, দলকে দিলেন অক্সিজেন।

কলকাতা: রবিবার তিনি যখন ব্যাট করতে নামলেন, ভারতের স্কোর ১০৩/৬। নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ১৫২ রানে এগিয়ে। কোনও কোনও মহলে উদ্বেগ তৈরি হয়ে গিয়েছে যে, ভারতই না ম্য়াচ হেরে বসে!

পরের তিন ঘণ্টা সাত মিনিট কানপুরের গ্রিন পার্ক দেখল এক বাঙালির অসামান্য লড়াই। ১২৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) শুধু সমস্ত সমালোচনা ও অবসর-জল্পনাকে থামিয়েই দিলেন না, দলকে দিলেন অক্সিজেন। প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৪ রান ও পরে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার করলেন বঙ্গ তারকা। ১১ মাস পরে দলে ফিরেই ঝকঝকে ইনিংস।

কিন্তু তার পরেও বাদ পড়তে হতে পারে ঋদ্ধিমানকে!

বাঙালি উইকেটকিপারের আলোয় ফেরার দিন দলের ব্যাটিং কোচের কথায় সেরকমই ইঙ্গিত। রবিবার চতুর্থ দিনের খেলার শেষে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের কাছে এবিপি লাইভ জানতে চেয়েছিল, ঋষভ পন্থ না থাকায় এতদিন পরে দলে এলেন ঋদ্ধি। কেমন দেখলেন এই ইনিংস? রাঠৌর বলেন, 'ঋদ্ধির দুর্ভাগ্য় যে আমরা ভীষণ স্পেশ্যাল একজন খেলোয়াড় পেয়ে গিয়েছি। ঋষভ পন্থ। ওই আমাদের এক নম্বর উইকেটকিপার এবং গত কয়েক বছরে দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। ঋদ্ধি তো আছেই। দলের যখন প্রয়োজন খেলবে। পন্থ না থাকলে ওই খেলবে। আর ওর আজকের ইনিংস দেখিয়ে দিল ও কী পারে।'

৩৬ অল আউটের পর বাদ পড়েছিল শুধু ঋদ্ধিই, ছাত্রের আলোয় ফেরার দিন ক্ষুব্ধ কোচ

রাঠৌরের কথায় স্পষ্ট ইঙ্গিত যে, পন্থ ফিরলে ঋদ্ধিকে ফের বাইরে বসতে হবে। অভিষেক টেস্টেই শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স নিয়ে মুগ্ধ ব্যাটিং কোচ। রাহুল দ্রাবিড়ের সহকারী বলছেন, 'শ্রেয়স ও ঋদ্ধি, দুজনের ইনিংসই খুব গুরুত্বপূর্ণ। কেউ প্রথম টেস্ট খেলতে নেমে এরকম ইনিংস খেললে বা সেঞ্চুরি করলে উত্তেজক তো লাগেই। খুব স্পেশ্যাল ইনিংস শ্রেয়সের। প্রথম ইনিংসের চেয়েও দ্বিতীয় ইনিংসে ওর ব্যাটিং বেশি ভাল লেগেছে। কোচ হিসাবে আমি খুব খুশি। দলে সুযোগ পেয়ে কেউ অবদান রাখলে কোচ ও সাপোর্ট স্টাফদের ভাল লাগে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget