এক্সপ্লোর

রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

মহিলাদের টি ২০ বিশ্বকাপে গ্রুপ-এ-র রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রানের। ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে আশা জাগিয়েছিলেন নিউজিল্যান্ডের হেইলি জেনসেন। কিন্তু শেষপর্যন্ত শিখা পান্ডের ওই ওভারে ১১ রানই তুলতে পারল কিউইরা। চার রানে ম্যাচ জিতল ভারতের মেয়েদের দল।

মেলবোর্ন: মহিলাদের টি ২০ বিশ্বকাপে গ্রুপ-এ-র রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রানের। ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে আশা জাগিয়েছিলেন নিউজিল্যান্ডের হেইলি জেনসেন। কিন্তু শেষপর্যন্ত শিখা পান্ডের ওই ওভারে ১১ রানই তুলতে পারল কিউইরা। চার রানে ম্যাচ জিতল ভারতের মেয়েদের দল। এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডেভাইন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। শুরুতেই স্মৃতি মান্ধানাকে হারিয়ে ধাক্কা খায় ভারত। তিনি ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তানিয়া ভাটিয়ার সঙ্গে ইনিংসের হাল ধরেন ফর্মে থাকা শেফালি ভার্মা। এই জুটি পাওয়ার প্লে-র মধ্যে ৪৯ রান তুলতে সক্ষম হয়। ওই পর্বে আক্রমণাত্মক ছিলেন শেফালি। বেশ কয়েকটি বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে। খেলার গতির বিরুদ্ধেই নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন তাঁদের বোলার রোজম্যারি মেয়ার। তিনি ভাটিয়া (২৩ রান)-কে আউট করেন। জেমাইয়া রডরিগেজ (১০ রান) বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ভারতীয় শিবিরে দ্বিতীয়বার আঘাত হেনে জেমাইয়াকে আউট করেন মেয়ারই। এই ম্যাচেও রান পেলেন না অধিনায়ক হরমনপ্রিত কউর। মাত্র ১ রান করে ফিরলেন তিনি। এপর ভেদা কৃষ্ণমূর্তিও মাত্র ৬ রান করে এলবিডব্লু আউট হয়ে যান। তাঁর আগে শেফালি ৪৬ রান করে আউট হন। ১১১ রানে দলের সপ্তম উইকেট পড়ে। আউট হন দীপ্তি শর্মা। টেলএন্ডার শিখা পান্ডে ও রাধা যাদবের প্রয়াস দলকে স্কোরবোর্ডে আট উইকেটে ১৩৩ রান তুলতে সাহায্য করে। স্কোরবোর্ডে কম রান থাকা সত্ত্বেও বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে হারাল ভারত। মিডল অর্ডারে অ্যামেলিয়া কেরের ব্যাট নিউজিল্যান্ডের আশা বাড়িয়েছিল। কিন্তু দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারলেন না তিনি। কের ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের প্রয়োজন ছিল। কিন্তু শিখার ইয়র্কার সেই সুযোগ দিল না নিউজিল্যান্ডকে। এর আগে এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। শেফালি ম্যান অফ দ্য ম্যাচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget