এক্সপ্লোর

Indian Cricket Team: পন্থের আরোগ্য কামনায় ম্যাচের আগের দিন মহাকাল মন্দিরে ভারতীয় ক্রিকেটারেরা

Team India: মঙ্গলবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নামছে ভারত।

ইনদওর: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মাঠের বাইরে ঋষভ পন্থ ( Rishabh Pant)। সতীর্থের দ্রুত আরোগ্য কামনায় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর (Mahakaleswar Temple) মন্দিরে গিয়ে পুজো দিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

মঙ্গলবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নামছে ভারত (Indian Cricket Team)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অবশ্য টিম ইন্ডিয়া আগেই জিতে নিয়েছে। মঙ্গলবারের ম্যাচ নিয়মরক্ষার। তার আগে ভারতীয় ক্রিকেটাররা মন্দিরে গিয়ে পন্থের জন্য প্রার্থনা করে এলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পন্থের গাড়ি ধাক্কা মারে হাওইয়ের ডিভাইডারে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। দু’ সপ্তাহের মধ্যে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছুটি পাবেন তারকা উইকেটকিপার। সংবাদসংস্থা এএনআই-কে সূর্যকুমার যাদব বলেন, 'পন্থের জন্য আমরা প্রার্থনা করেছি। ওর প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য খুব জরুরি।'

আজকে থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করবে বলে আগেই শোনা গিয়েছিল। শুরু হয়ে গেল সেই প্রক্রিয়া। আইসিসির তরফে টি-টোয়ন্টির বর্ষসেরা একাদশ (ICC Mens T20I Team of the Year 2022) ঘোষণা করে দেওয়া হল। প্রত্যাশামতোই সেই একাদশে গত বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানসংগ্রাহক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন। সূর্যর পাশাপাশি রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli)। 

অধিনায়ক বাটলার

আইসিসির নির্বাচিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে জস বাটলারকে (Jos Buttler)। ইয়ন মর্গ্যানের অবসরের পর বাটলার সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে খেতাবও জেতান বাটলার। তাই তাঁর অধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে খুব বেশি প্রশ্নের অবকাশ থাকে না। বাটলারের পাশাপাশি ওপেনার হিসাবে মহম্মদ রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। এরপর তিন এবং চারে দুই ভারতীয় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

দলে হার্দিক

বিরাট টি-টোয়েন্টি ফর্ম্যাটেই নিজের শতরানের খরা কাটান। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে। মিডল অর্ডারে গ্লেন ফিলিপ্সও রয়েছেন। এছাড়া দুই অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পেয়েছেন সিকন্দার রাজা ও হার্দিক পাণ্ড্য। হার্দিক গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০৭ রানের পাশাপাশি ২০টি উিইকেটও নেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্যাম কারানও আছেন দলে।

দীর্ঘসময় চোটের ফলে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে তিনি ছয় ম্যাচে ১৩ উইকেট নেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার খেতাব জয়ের পিছনে ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরাট অবদান ছিল। তিনি নয় উইকেট নেন। বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। শ্রীলঙ্কান স্পিনার আট ম্যাচে ১৫ উইকেটন নেন। এছাড়া পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হ্যারিস রউফ এবং ৩৯ উইকট নেওয়া জস লিটলও দলে রয়েছেন।

আরও পড়ুন: ABP Exclusive: বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে আজই মুম্বই যাচ্ছেন সৌরভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget