এক্সপ্লোর

Mohammed Siraj: বাঁ হাতের চেটোয় গুরুতর চোট, টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সিরাজ

Ind vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিপর্যয়ের পর তাঁকে তড়িঘড়ি দলে ফেরানো হয়েছিল। সেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারলেন না।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিপর্যয়ের পর তাঁকে তড়িঘড়ি দলে ফেরানো হয়েছিল। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে এক উইকেটও নিয়েছিলেন। সেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj) রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারলেন না। তাঁর বাঁ হাতের চেটোয় গুরুতর চোট রয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হায়দরাবাদের পেসারের খেলা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে সিরাজকে ছাড়াই নেমেছে ভারতীয় দল। তাঁর পরিবর্তে খেলছেন হর্ষল পটেল (Harshal Patel)। আইপিএলে (IPL) যিনি সিরাজেরই সতীর্থ। দুজনই একসঙ্গে খেলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore)। শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল হর্ষলের।

ভারতীয় বোর্ড (BCCI) থেকে জানানো হয়েছে যে, সিরাজের বাঁহাতের চেটোয় ওয়েব স্প্লিট হয়েছে। অর্থাৎ, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যেকার যে অংশ থাকে, সেখানে কেটে ক্ষত তৈরি হয়েছে। জানা গেল, জয়পুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের বলেই ফিল্ডিং করার সময় এই চোট পান সিরাজ। ভারতীয় শিবির থেকে জানানো হল যে, বোর্ডের চিকিৎসকরা সিরাজের চোটের ওপর নজর রেখেছেন। তবে হাতের ওয়েব স্প্লিট হলে তা সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগে। যদিও বিরাট কোহলি বছর কয়েক আগে ইডেনে আইপিএলের ম্যাচে ওয়েব স্প্লিট হওয়ার পর সেলাই নিয়েই দুরন্ত খেলেছিলেন।

আরও পড়ুন: মিস্টার ৩৬০ ডিগ্রি? সূর্যকুমারের শটের বৈচিত্র্যে উচ্ছ্বসিত দীর্ঘদিনের সতীর্থ

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক আগেই জানিয়েছিলেন যে, সিরাজ খেলতে না পারলে তাঁর পরিবর্তে খেলতে পারেন হর্ষল। কার্তিক বলেন, 'আমার মনে হয় হর্ষল পটেল মহম্মদ সিরাজের বদলি হিসেবে প্রথম একাদশে খুব সহজেই ঢুকে যেতে পারে।' কার্তিক আরও বলেন, 'সিরাজ ও হর্ষল ২ জনেই দুর্দান্ত বোলার। এখনও পর্যন্ত তাঁদের কেরিয়ারে পারফরম্যান্সও দারুণ করেছে। কিন্তু রাঁচির স্লো উইকেটের কথা যদি মাথায় রাখা হয়, তবে কিন্তু হর্ষলকেই আমি এগিয়ে রাখব সিরাজের তুলনায়।' শেষ পর্যন্ত ভারতীয় দলও সেই বিকল্পই বেছে নিয়েছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget