এক্সপ্লোর

IND vs NZ, Second Test Day 3: ১০ উইকেট নিয়েও ট্র্যাজিক হিরো আজাজ পটেল! আজই টেস্ট জিতে যাবে ভারত?

India vs New Zealand, Second Test Match: ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে। হাতে ১০ উইকেট। ফলে তিনদিনেই ওয়াংখেড়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

মুম্বই: একাই প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। কিন্তু দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে পারেন আজাজ পটেল। গতকাল প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে। হাতে ১০ উইকেট। আজই যদি বিশাল লিড নিয়ে কিউয়িদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট কোহলি, তাহলে তিনদিনেই ওয়াংখেড়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের পরেও লজ্জার হারের মুখ দেখতে হবে আজাজকে।

গতকাল দ্বিতীয় দিন ভারতীয় দল ৩২৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ২৮.১ ওভারের মধ্যেই গুটিয়ে যায়। কিউয়িদের মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিয়েসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন এই ম্যাচের অধিনায়ক টম ল্যাথাম। আজাজ ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার মহম্মদ সিরাজ। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর পটেল। ১৩ রান দিয়ে একটি উইকেট নেন জয়ন্ত যাদব।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন প্রথম ইনিংসে ১৫০ রান করা ময়ঙ্ক পটেল ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত।

ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিন সকালে আউটফিল্ড ভেজা থাকায় নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, বেলা ১২টার আগে শুরু হয়নি ম্যাচ। এতটা সময় নষ্ট হওয়ার পরেও ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষেই ম্যাচ জয়ের গন্ধ পাচ্ছে। কানপুরে প্রথম টেস্টে দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করতে পেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু ওয়াংখেড়েতে সেই সম্ভাবনা ক্ষীণ। 

সেরা শিরোনাম

IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল

ভিডিও

Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget