এক্সপ্লোর

Wasim Jaffer trolls Akshar Patel: এত বড় ভুল! সূর্যকুমারের জন্য বিপাকে পড়লেন অক্ষর

Ind vs NZ Kanpur Test: শনিবার ৬২ রানে পাঁচ উইকেট নেন অক্ষর। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পর স্মারক হিসাবে বলটি নিজের কাছে রেখে দেন গুজরাতের বাঁহাতি স্পিনার।

কানপুর: দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচে ফিরিয়েও দিনের শেষে অস্বস্তিতে পড়তে হল অক্ষর পটেলকে (Akshar Patel)। এমন একটা ভুল করে বসলেন যে, ওয়াসিম জাফরের (Wasim Jaffer) খোঁচা হজম করতে হল। তাও সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত অবশ্য অক্ষর জানালেন যে, তিনি নয়, ভুলটা করেছেন সূর্যকুমার যাদব।

শনিবার ৬২ রানে পাঁচ উইকেট নেন অক্ষর। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পর স্মারক হিসাবে বলটি নিজের কাছে রেখে দেন গুজরাতের বাঁহাতি স্পিনার। বলের ওপর পেনের কালিতে লেখা তাঁর বোলিং পরিসংখ্যান। সঙ্গে দুই প্রতিপক্ষ দেশের নাম। সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ম্যাচের তারিখ লিখতে গিয়ে ভুল করে বসেন। ২৭ নভেম্বরের জায়গায় লেখা হয় ২৭ অক্টোবর।

সেটা দেখেই জাফর ট্যুইট করেন, 'অক্ষর পটেল আজ একটাই ভুল করেছে। আর সেটা হল ম্যাচ ডে বলের ওপর ভুল তারিখ লেখা। বাপু, আজ ২৭ নভেম্বর।' জবাবে অক্ষর লেখেন, 'আমি লিখিনি। সূর্যকুমার লিখেছে।' দুই ক্রিকেটারের খুনসুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

চাপের মুখেও স্পিনারদের দাপটে গ্রিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ঘুরে দাঁড়াল ভারত। অক্ষর পটেল (Akshar Patel)-আর অশ্বিন (R Ashwin)-রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) স্পিন ত্রয়ীর অনবদ্য পারফরম্যান্সে কিউয়ি ইনিংস শেষ হয়ে গেল ২৯৬ রানে। জবাবে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শুরুতেই এক উইকেট হারিয়েছে ভারত। ৩ বলে মাত্র ১ রান করে কাইল জেমিসনের বলে ফিরে গিয়েছেন শুভমন গিল। ভারতের স্কোর ১৪/১। নিউজিল্যান্ডের চেয়ে ৬৩ রানে এগিয়ে ভারত।

দিনের শুরুটা অবশ্য নিউজিল্যান্ডের ছিল। ওপেনিং জুটিতে ১৫১ রান উঠে যাওয়ার পর অনেকেই প্রমাদ গুনেছিলেন। ভেবেছিলেন, ভারতের মাটিতে ভারতকেই না টেস্টে হারিয়ে দেয় নিউজিল্যান্ড (Ind vs NZ)। পেসাররা নির্বিষ। এমনকী, তিন স্পিনার নিয়ে নামার পরেও প্রতিপক্ষকে সামান্যতম চাপেও ফেলা যায়নি ততক্ষণ। বরং পাল্টা চাপে পড়ে গিয়েছেন ভারতীয় বোলাররাই।

সেখান থেকেই প্রত্যাঘাত করলেন ভারতীয় স্পিনাররা। প্রবল চাপের সঙ্গে লড়াই করে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট করে দিল ভারত। সেই সঙ্গে প্রথম ইনিংসে ৪৯ রানের মহার্ঘ্য লিড আদায় করে নিল।

আর ভারতের সেই পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিলেন স্পিনাররা। শুরুটা করেছিলেন আর অশ্বিন (R Ashwin)। কোচ রাহুল দ্রাবিড় জমানায় যাঁর কার্যত পুনর্জন্ম হয়েছে। কিউয়ি ওপেনিং জুটি ভাঙলেন। শেষ পর্যন্ত ৮২ রানে তিন উইকেট নিলেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার। ফের টেস্টে উজ্জ্বল অক্ষর পটেল (Akshar Patel))। এই টেস্টে দুই বাঁহাতি স্পিনার খেলাচ্ছে ভারত। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে খেলানো হচ্ছে অক্ষরকে। অধিনায়কের আস্থার মর্যাদা রাখলেন অক্ষর। ৬২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই ভারতীয়দের মধ্যে সেরা বোলার। জাডেজাও নিলেন এক উইকেট। প্রতিপক্ষের দশ উইকেটের মধ্যে ৯টিই নিলেন স্পিনাররা।

ভারতের প্রথম ইনিংসে ৩৪৫ রানের জবাবে গতকাল ইনিংস শুরু করে নিউজিল্যান্ড।  শুরু থেকেই ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত কিউয়ি ওপেনারদের রক্ষণ ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল ১২৯ রান।  তৃতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। উইল ইয়ংকে ফিরিয়ে ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন।

৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ং। ১৫১ রানে প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। অর্থাৎ টম লাথাম ও ইয়ংয়ের ওপেনিং জুটিতে ১৫১ রান তোলে নিউজিল্যান্ড। ইয়ং অশ্বিনের একটি রহস্যময় বলের শিকার হলেন। অশ্বিনের বল মাটিতে পড়ার পর নিচু হয়ে যায়। উইকেটরক্ষক কেএস ভরত কঠিন ক্যাচ দারুণভাবে গ্লাভসবন্দি করে নেন। কিন্তু ব্যাটসম্যান ভাবতেই পারেননি যে, তিনি আউট হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আম্পায়ারও ভারতীয় খেলোয়াড়রদের আবেদন নাকচ করে দেন। কিন্তু অশ্বিন ও ভরত আত্মবিশ্বাসী ছিলেন যে, বল ব্যাটে লেগেছে।  অধিনায়ক অজিঙ্ক রাহানে ডিআরএস নেন। শেষ পর্যন্ত ব্যাটারকে আউট ঘোষণা করা হয়। 

শতরান থেকে ১১ রান দূরেই থামতে হয় ইয়ংকে। তার আগে অবশ্য ভারতের মাটিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন ইয়ং ও লাথাম। এর আগে রিচার্ডসন ও ভিনসেন্ট ২০০৩-এ ভারতের বিরুদ্ধে টেস্টে ওপেনার হিসেবে তাঁদের জুটিতে ২৩১ রান তুলেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget