এক্সপ্লোর

Ishan Kishan: টানা চার ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি, ধোনির রেকর্ড স্পর্শ করলেন ঈশান

Ind vs Pak: ওয়ান ডে ক্রিকেটে টানা চার ম্য়াচে হাফসেঞ্চুরি করার নজির রয়েছে ধোনির। যা ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সেরা। সেই নজির গড়লেন ঈশানও। ধোনির পর ভারতের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে।

পাল্লেকেলে: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইনিংস ওপেন করে ওয়ান ডে সিরিজে টানা তিন ম্য়াচে হাফসেঞ্চুরি করেছিলেন। ৩ ম্যাচে ১৮৪ রান করে সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন।

সেই ঈশান কিষাণ (Ishan Kishan) শনিবার পাল্লেকেলেতে পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধেও হাফসেঞ্চুরি করলেন। সেই সঙ্গে স্পর্শ করলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে।

কীভাবে?

ওয়ান ডে ক্রিকেটে টানা চার ম্য়াচে হাফসেঞ্চুরি করার নজির রয়েছে ধোনির। যা ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সেরা। সেই নজির গড়লেন ঈশানও। ধোনির পর ভারতের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে টানা চার ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করলেন।

শনিবার পাল্লেকেলের মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার তখন আগুন ঝরাচ্ছেন পাক পেসাররা। শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রউফ-নাসিম শাহ ত্রয়ীর দাপটে বিপর্যস্ত ভারতের টপ অর্ডার ব্যাটিং। একটা সময় ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গিয়েছিল ভারত। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহারথীরা।

সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করলেন ঈশান। ঝাড়খণ্ডের উইকেটকিপার পাশে পেলেন হার্দিক পাণ্ড্যকে। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন দুজনে। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক।

দু’জনে মিলে ১৪২ বলে ১৩৮ রান যোগ করেন। এটাই এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ঈশানরা যুবরাজ সিংহ ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন। রাহুল ও যুবরাজ ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩ রান যোগ করেছিলেন। সেই রেকর্ডের মালিক এখন ঈশান-হার্দিক। তবে শেষমেশ হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হন ঈশান। ৮১ বলে ৮২ রান করে আউট হন তিনি।

ঈশানের ইনিংস দেখার পর প্রশ্ন উঠছে, কেন ওপেনিংয়ে খেলানো হল না তাঁকে? কেন ছন্দ হাতড়ে বেড়ানো শুভমন গিলকে নামানো হল তাঁর পরিবর্তে? যেখানে ইনিংস ওপেন করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছেন ঈশান। গিল শুরুতেই ডট বল খেলে চাপ বাড়ালেন। ৯ বলে করলেন প্রথম রান। শেষ পর্যন্ত ৩২ বলে ১০ রান করে ফিরলেন। 

ঈশানের সাবলীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে কিছুটা বেরল ভারত।

আরও পড়ুন: Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget