এক্সপ্লোর

IND vs SA 1st ODI: ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

India vs South Africa: টেস্ট সিরিজ অতীত। আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। প্রথম ম্যাচ জিতে এই সিরিজের শুরুটা ভালভাবে করাই কে এল রাহুল, জসপ্রীত বুমরাহদের লক্ষ্য।

পার্ল: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-১ ফলে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে তাদের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। সেখানে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ ভাল। ফলে আজকের ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। 

এই ম্যাচে ভারতীয় দল- কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, বেঙ্কটেশ আয়ার, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও য়ুজবেন্দ্র চাহল।

দক্ষিণ আফ্রিকা দল- কুইন্টন ডি কক, জ্যানেম্যান মালান, এডেন মার্করাম, রেসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, তাবারিজ শামশি ও লুঙ্গি এনগিডি।

টসে হেরে রান তাড়া করতে হবে ভারতীয় দলকে। এ বিষয়ে রাহুল বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিংই করতে চাইতাম। তবে আমরা প্রথমে ব্যাটিংয়ের মতোই রান তাড়া করতেও তৈরি। পিচ একটু শুকনো মনে হচ্ছে। আমাদের দলে কয়েকজন ভালমানের স্পিনার আছে। বুমরাহ ও ভুবি খেলছে। আশা করি ওরা শুরুতে স্যুইং পাবে। আজ অভিষেক হল বেঙ্কটেশ আয়ারের।চার নম্বরে ব্যাটিং করবে শ্রেয়স আয়ার। টেস্ট সিরিজের পর থেকে গত কয়েকদিন ধরে অনেককিছু হয়েছে। গোটা ঘটনা দলের সবার কাছে আবেগের মুহূর্ত ছিল। দলের অনেকেরই বিরাটের নেতৃত্বে অভিষেক হয়েছে। ও এখনও আমাদের সঙ্গেই আছে। ও দলের অবিচ্ছেদ্য অংশ। ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজির বিষয়ে কিছু বদল আনতে চাই। তবে বিশা কোনও বদল হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা মানে এই নয় যে প্রথম বল থেকেই মারতে শুরু করব।’

এই ম্যাচে সবার নজর বিরাটের দিকে। দীর্ঘদিন পর অধিনায়ক নন, একজন সাধারণ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তিনি। ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক কেমন খেলেন, সেটা দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget