এক্সপ্লোর

Indian Cricket Team: বিশ্বকাপ ফাইনালের হার ক্ষতবিক্ষত করেছিল, স্বীকারোক্তি রোহিতের

Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালের হার যে কতটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে তা জানিয়েছেন রোহিত শর্মা।

সেঞ্চুরিয়ন: বিশ্বকাপে ফেভারিট হিসাবে শুরু করেছিল টিম ইন্ডিয়া (Team India)। আর ১৩০ কোটি দেশবাসীর প্রত্যাশা মতো খেলে টানা দশ ম্য়াচ জিতে ফাইনালে পৌঁছেছিল। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেয়নি কোনও ম্যাচে। ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে যখন প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত, সকলে ধরেই নিয়েছিলেন, ট্রফি উঠছে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। গ্রুপ পর্বে এই অস্ট্রেলিয়াকে ভারত যে একপেশেভাবে হারিয়েছিল।

কিন্তু ক্রিকেট ঈশ্বর হয়তো অন্যরকম কিছু ছকে রেখেছিলেন। তাই ফাইনালে পরাস্ত হতে হয় ভারতকে। যে হারের ধাক্কায় শোকের ছায়া নামে গোটা দেশে। হতাশায় ডুবে যান ভারতের ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপ ফাইনালের হার যে কতটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে তা জানিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের পর যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ও দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দুই সিরিজে খেলেননি। ভারত অধিনায়ক ফিরছেন সেঞ্চুরিয়নে, প্রথম টেস্ট ম্যাচ দিয়ে। তার আগে রোহিত বলেছেন, 'যেভাবে বিশ্বকাপে খেলেছিলাম, তাতে যে কেউ ভাববে চ্যাম্পিয়ন হব। ট্রফির জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছিলাম। ফাইনালে কয়েকটা জিনিস ভাল করতে পারিনি। এরকম একটা হারের পর কঠিন সময় হয়। তবে এগিয়ে যাওয়ার এবং ভবিষ্যতের দিকে তাকানোর রাস্তা বার করতে হয়। বহির্বিশ্ব থেকে প্রচুর উৎসাহ পেয়েছি। আমাকে ব্যক্তিগতভাবে তা অনুপ্রেরণা জুগিয়েছে। ব্যাটার হিসাবে যতটা ভাল সম্ভব ব্যাট করছি। সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, আমি মুখিয়ে রয়েছি।'

আমদাবাদের পর সেঞ্চুরিয়ন (Centurion)। ১৮ নভেম্বরের পর ২৫ ডিসেম্বর। এক মাস এক সপ্তাহে তাঁর জগতটা বদলে গিয়েছে আমূল।

১৮ নভেম্বর আমদাবাদে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল, তাঁর দল টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালেও তাঁরাই ফেভারিট। আত্মবিশ্বাসে টগবগ করছিলেন অধিনায়ক।

তারপর ফের তাঁকে সাংবাদিকদের সামনে দেখা গেল ২৫ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। রোহিত শর্মার (Rohit Sharma) মনে এখনও গেঁথে রয়েছে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণা। কথা বলার ফাঁকে যা ছাইচাপা আগুনের মতো বেরিয়েও এল।

সেই সঙ্গে রোহিতের দিকে ধেয়ে এল টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে বাউন্সারও। টি-টোয়েন্টি ক্রিকেটে কি তাঁকে ফের দেখা যাবে? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে কি খেলবেন রোহিত? খেললে কি অধিনায়ক হিসাবেস নাকি শুধু ব্যাটার হিসাবে?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের ডেরায় গিয়ে কোনওদিনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। আর সেই অগ্নিপরীক্ষা দিতে নেমে রোহিতকে সামলাতে হল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গোলাগুলি। রোহিত শান্ত গলায় বললেন, 'আমি খেলা উপভোগ করতে চাই। আমার সামনে যে ধরনের ক্রিকেটই আসুক না কেন, খেলতে চাই।'

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget