এক্সপ্লোর

Ind vs SA, 2nd Innings Highlights: ভরসা রাহানে-পূজারা, রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে জোহানেসবার্গ টেস্ট

IND vs SA, 2nd Test, Wanderers Stadium: চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের ওপরই এখন দাঁড়িয়ে রয়েছে জোহানেসবার্গ টেস্টে ভারতের ভাগ্য। দ্বিতীয় ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৮৫/২।

জোহানেসবার্গ: তাঁরা দুজনেই রানের মধ্যে নেই। এমনকী, দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলছে কোনও কোনও মহল। সেই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ওপরই এখন দাঁড়িয়ে রয়েছে জোহানেসবার্গ টেস্টে ভারতের ভাগ্য (Ind vs SA)। দ্বিতীয় ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৮৫/২। ক্রিজে রয়েছেন পূজারা ও রাহানে। পূজারা ৪২ বলে ৩৫ রানে ও রাহানে ২২ বলে ১১ রান করে ক্রিজে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত। সব মিলিয়ে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে যাচ্ছে টেস্ট।

মঙ্গলবার চাপের মুখে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। মুম্বইয়ের পেসার বল হাতে নিলেন সাত উইকেট। তাঁর বোলিংয়ে ছারখার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২২৯ রানে। ভারতের চেয়ে মাত্র ২৭ রানের লিড নিতে পারল দক্ষিণ আফ্রিকা।

ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। শেষ পর্যন্ত থামলেন ৬১ রানে ৭ উইকেট নিয়ে। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির কিছুটা পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়ে গেল।

একটা সময় মনে করা হচ্ছিল ভারতের স্কোর ছাপিয়ে বড় ইনিংস গড়বে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। কিন্তু দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১০২/৪।

প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।

৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র‌্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চের পর হাফসেঞ্চুরি করেন তেম্বা বাভুমা (৫১)। তাঁকেও ফেরান শার্দুল।

আরও পড়ুন: বাইশ গজে বড় ধাক্কা, করোনার জন্য স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। মাত্র ৮ রান করে। ২৩ রান করে ফেরেন ময়ঙ্ক অগ্রবাল। ৪৪/২ হয়ে যাওয়ার পর দলকে টানছেন রাহানে ও পূজারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget