এক্সপ্লোর

Ind vs SA, 2nd Test Match Highlights: ওয়ান্ডারার্সে বল হাতে আগুন শার্দুলের, লিড নেবে কি ভারত?

IND vs SA, 2nd Test, Wanderers Stadium: ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন শার্দুল ঠাকুর। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘাটল ভারত।

জোহানেসবার্গ: ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯১/৭। ভারত এখনও ১১ রানে এগিয়ে। প্রথমং ইনিংসে কি লিড নিতে পারবেন কে এল রাহুলরা (KL Rahul)?

একটা সময় মনে করা হচ্ছিল ভারতের স্কোর ছাপিয়ে বড় ইনিংস গড়বে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। কিন্তু দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১০২/৪।

প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।

৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র‌্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চের পর হাফসেঞ্চুরি করেন তেম্বা বাভুমা (৫১)। তাঁকেও ফেরান শার্দুল। দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে, নাকি ভারতের প্রথম ইনিংসের স্কোরের আগেই শেষ হয়ে যাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস, শীঘ্রই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্ল, রয়েছে মৃদু উপসর্গ

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ২০২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ক্রিজে ব্যক্তিগত ১১ রানে ডিন এলগার ও ১৪ রানে অপরাজিত ছিলেন কিগান পিটারসেন। দিনটা ছিল রোমাঞ্চে ভরপুর। কারণ, একদিনেই ১১টা উইকেট পড়েছিল। দ্বিতীয় দিন টেস্ট ম্যাচ জমিয়ে ভারতীয় বোলাররাও প্রত্যাঘাত করেছেন। প্রথম দিনের পুনরাবৃত্তি হলে জমজমটা ক্রিকেটীয় দ্বৈরথ দেখতে চলেছেন ভক্তরা।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget