এক্সপ্লোর

IND Vs SA, Innings Highlights: হীরের দেশে সৌরঝড়, সূর্যর সেঞ্চুরির দাপটে সিরিজ বাঁচানোর ম্যাচে ভারত তুলল ২০১

IND vs SA: স্কাইকে সঙ্গত করলেন যশস্বী জয়সওয়াল। ৪১ বলে ৬০ রান করলেন যশস্বী।

জোহানেসবার্গ: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি আইসিসি বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর।

কেন তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এত সম্ভ্রমের চোখে দেখা হয়, বৃহস্পতিবার তা ফের একবার প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি ভারতীয় দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে যিনি সেঞ্চুরি করলেন। ৫৫ বলে সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি সূর্যকুমারের। ৫৬ বলে ১০০ রান করে আউট হলেন তিনি।

স্কাইকে সঙ্গত করলেন যশস্বী জয়সওয়াল। ৪১ বলে ৬০ রান করলেন যশস্বী। যিনি আগের ম্যাচে কোনও রান না করে আউট হয়েছিলেন। তবে রান পাননি শুভমন গিল। ৬ বলে ১২ রান করে ফেরেন। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্যাট করার সুবিধা নিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ২০১/৭।

প্রথমে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন শুভমন। কিন্তু তৃতীয় ওভারে পরপর ২ বলে গিল ও তিলক বর্মাকে ফিরিয়ে ভারতকে জোরাল ধাক্কা দেন কেসব মহারাজ। সেখান থেকে ইনিংসের হাল ধরেন সূর্যকুমার ও যশস্বী। তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেন দুজনে।

সূর্যকুমারের ব্যাটে রেকর্ডের ফোয়ারা। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে চার ভিন্ন ভিন্ন দেশে সেঞ্চুরি করলেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার সংখ্যায় পেরিয়ে গেলেন বিরাট কোহলিকে। এদিনের ইনিংসে ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন স্কাই। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বসে ভারত। যে কারণে শেষ ২ ওভারে ১৫ রানের বেশি তুলতে পারেনি ভারত। আর সেই সময়ে হারায় ৪ উইকেট।

তবে উইকেট যেরকম আচরণ করছে, তাতে রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের চাপে রাখতে পারেন প্রোটিয়া ব্যাটাররাও। মুকেশ কুমার, মহম্মদ সিরাজদের সামনে এবার অগ্নিপরীক্ষা।         

আরও পড়ুন: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget