এক্সপ্লোর

IND vs SA: ''ধৈর্য রাখতে হবে, সঠিক জায়গায় বল করতে হবে'', বুমরাদের পরামর্শ বোলিং কোচের

IND vs SA: আজকের প্রথম ১ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু চতুর্থ দিনে ভারতীয় বোলাররা যাতে অতিরিক্ত চাপ না নিয়েই মাঠে নামেন, তার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামব্রে (Paras Mhambrey)।

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস গড়তে ভারতের চাই আর ৮ উইকেট। কিন্তু রাস্তাটা খুব একটা কঠিন নয় প্রোটিয়াদের জন্যও। মাত্র ১১১ রান চাই তাদের ম্যাচ সিরিজ জিততে। এই পরিস্থিতিতে আজকের প্রথম ১ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ২ দলের কাছেই। কিন্তু চতুর্থ দিনে ভারতীয় বোলাররা যাতে অতিরিক্ত চাপ না নিয়েই মাঠে নামেন, তার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামব্রে (Paras Mhambrey)। তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ধৈর্য রাখতে হবে, সঠিক জায়গায় বল করতে হবে। পিচের নির্দিষ্ট জায়গায় এরমধ্যেই ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গায় বল ফেলে আক্রমণ করতে হবে প্রতিপক্ষকে।'' পারশ আরও বলেন, ''গোটা বোলিং ইউনিট হিসেবে আমাদের আলাদা কিছু করার দরকার নেই। আমরা ম্যাচে ভাল বল করেছি। কিন্তু এবার আমাদের শুধু সেই ধারাবাহিকতা বজার রাখতে হবে। আর সুযোগ তৈরি করতে হবে প্রতিনিয়ত।''

ভারত আর ইতিহাসের (Ind vs SA) মধ্যে ফের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিলেন ডিন এলগার (Dean Elger)। জয়ের জন্য ২১২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সঙ্গী কিগান পিটারসেন (Keegan Petersen)। যিনি ৪৮ রান করে অপরাজিত। তবে দিনের শেষ বলে এলগারকে ফিরিয়ে ভারতকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরিয়েছেন যশপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১/২। জয়ের জন্য প্রোটিয়াদের চাই আর ১১১ রান। ভারতের চাই আর ৮ উইকেট। নিউল্যান্ডসে শেষ হাসি কার?

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামি ফিরিয়ে দেন এইডেন মারক্রামকে। ১৬ রান করে ফেরেন মারক্রাম। তবে এরপরই ইনিংসের হাল ধরেন এলগার ও পিটারসেন। দুজনে ৭৮ রান যোগ করার পর ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা। আজ শুক্রবার, ম্যাচের চতুর্থ দিন রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোবে টেস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget