এক্সপ্লোর

IND vs SA, 3rd Test: কঠিন সময়ে অসাধারণ ইনিংস, মাস্টারের সার্টিফিকেট পন্থকে, মুগ্ধ লক্ষ্মণও

Rishabh Pant: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ জমিয়ে দিলেন ঋষভ পন্থ । দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুন সামলে ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটার।

কেপ টাউন: নিউল্যান্ডসে উজ্জ্বল ঋষভ পন্থ (Rishabh Pant)।0

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের (Ind vs SA) তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ জমিয়ে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুন সামলে ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটার। ১৩৬ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। টেস্ট ক্রিকেটে তাঁর চতুর্থ সেঞ্চুরি এল কঠিন পরিস্থিতিতে।

যে ইনিংসের প্রশংসায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করেছেন, 'কঠিন পরিস্থিতিতে অসাধারণ ইনিংস। ওয়েল ডান'। পন্থের ইনিংস দেখে মুগ্ধ ভি ভি এস লক্ষ্মণও। তিনি ট্যুইট করেছেন, 'অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে এর আগে টেস্টে সেঞ্চুরি করেছে আর সেই তালিকায় যুক্ত হল কেপ টাউনের ইনিংস। প্রতিআক্রমণ করে এত ভাল ইনিংস কারও দেখা অন্যতম সেরা। ভারতকে ম্যাচে রাখল। তোমাকে সেলাম'।

পন্থের ইনিংসকে সুনীল গাওস্কর (Sunil Gavaskar) তাঁর কেরিয়ারের সেরা বলছেন। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে কিংবদন্তি বলেন, 'ওকে এত কঠিন পরিস্থিতিতে এরকম ব্যাটিং করতে আগে দেখিনি।'

জমে উঠেছে কেপ টাউন (Cape Town) টেস্ট। ম্যাচের পাল্লা কখনও ঝুঁকে থাকছে ভারতের দিকে, তো কখনও জাঁকিয়ে বসছে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫৭/২। ফিরে গিয়েছিলেন দুই ওপেনার কে এল রাহুল (১০ রান) ও ময়ঙ্ক অগ্রবাল (৭ রান)। ক্রিজে ছিলেন কোহলি ও চেতেশ্বর পূজারা। বৃহস্পতিবার শুরুতেই ধাক্কা খায় ভারত। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান পূজারা। আগের দিনের স্কোরেই। মার্কো জানসেনের শিকার হন তিনি। অজিঙ্ক রাহানের ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত। ফের রান পেলেন না তিনি। কাগিসো রাবাডার বলে মাত্র ১ রান করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বইয়ের ক্রিকেটার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ২১২, রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে টেস্ট

একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ৫৮/৪। ঠিক যখন মনে করা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আত্মসমর্পণ করবে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন ঋষভ। এদিনের আগে পর্যন্ত প্রথম একাদশে যাঁর জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল বারবার। খারাপ শট খেলে বারবার উইকেট ছুড়ে দিয়ে আসায় প্রবল সামলোচনার মুখে পড়েছিলেন। বলা হচ্ছিল, আর কত সুযোগ দেওয়া হবে তাঁকে! ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে খেলানোর দাবিও জোরাল থেকে জোরালতর হচ্ছিল।

সব সমালোচনার জবাব দিলেন পন্থ। তাঁর ১৩৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ছটি চার ও চারটি ছক্কা। মারমুখী ঋষভের সঙ্গে নিজেকে অনেকটা সংযত রেখে ধৈর্যশীল ইনিংস খেলছেন কোহলি। শেষ পর্যন্ত ২৯ রান করে ফেরেন ভারত অধিনায়ক। বাকিদের আর কেউই উল্লেখ করার মতো রান পাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget