এক্সপ্লোর

Ind vs SA, 1 Innings Highlights: শেষ বেলায় ধাক্কা বুমরার, প্রথম দিনই ১১ উইকেটের পতন কেপ টাউনে

IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর এক উইকেটে ১৭ রান।

কেপ টাউন: নিউল্যান্ডসে জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্ট। সিরিজ নির্ণায়ক ম্যাচের প্রথম দিনই পড়ল ১১ উইকেট। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর এক উইকেটে ১৭ রান। দিনের শেষ লগ্নে আগের ম্যাচের নায়ক, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে (Dean Elger) ফিরিয়ে ভারতকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরিয়েছেন যশপ্রীত বুমরা।

তিনি রান পাচ্ছিলেন না। তার ওপর পিঠের চোটে কাবু হয়ে পড়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। সিরিজ নির্ণায়ক টেস্টে ফিরেই বিরাট কোহলি (Virat Kohli) দেখিয়ে দিলেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলা হয়।

নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে একা লড়াই করলেন ভারত অধিনায়ক। ২০১ বলে ৭৯ রান করে আউট হলেন। তাঁর টেস্ট কেরিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি। তবে কোহলির ইনিংস আর কিছুটা চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) লড়াই ছাড়া ভারতীয় ইনিংসে আর বলার মতো কিছু নেই। ৭৭ বলে ৪৩ রান করে আউট হন পূজারা। টস জিতে প্রথম ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গেল ২২৩ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে আগুনে স্পেল করলেন কাগিসো রাবাডা। বিরাট কোহলির উইকেট-সহ তাঁর ঝুলিতে চার শিকার। নবাগত মার্কো জানসেন তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট ডুয়ান অলিভিয়ের, লুনগি এনগিডি ও কেশব মহারাজ। 

ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাহসী সিদ্ধান্ত নেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। সেই নিউল্যান্ডস, যেখানে ভারত কোনওদিন কোনও টেস্ট ম্যাচ জেতেনি। যে মাঠে বরাবর দাপট দেখিয়ে এসেছেন পেসাররা। যদিও সিরিজ জিততে মরিয়া ভারতীয় শিবির প্রথম ব্যাটিং করে যেন বার্তা দিতে চাইল যে, লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

প্রথম দিন প্রথমে ব্যাট করে মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৭৫ রান। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। ১১.২ ওভারে ৩১ রান যোগ করেন তাঁরা। কিন্তু এরপরই প্রত্যাঘাত প্রোটিয়া বোলারদের। রাহুলকে (১২) ফিরিয়ে দেন ডুয়ান অলিভিয়ের। তার ৬ বল পরেই ময়ঙ্ককে ফেরান কাগিসো রাবাডা। যিনি এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন। চলতি সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। ১৫ রান করে ফেরেন ময়ঙ্ক। বিনা উইকেটে ৩১ থেকে ৩৩/২ হয়ে যায় ভারতের স্কোর।

বয়স বাড়লে জন্মদিনে কীরকম অনুভূতি হয়? কী বললেন 'বার্থ ডে বয়' দ্রাবিড়?

ঠিক যখন মনে করা হচ্ছিল, ফের একবার দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তির সামনে নতজানু হয়ে পড়বে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। পিঠের চোটের জন্য জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি কোহলি। সিরিজ নির্ণায়ক টেস্টে মাঠে ফিরলেন। বড় রানের সম্ভাবনা তৈরি করছে তাঁর ব্যাট। শেষ পর্যন্ত বিরাট ৭৯ ও পূজারা ৪৩ রান করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget