এক্সপ্লোর

Ind vs SA, 2nd Innings Highlights: দক্ষিণ আফ্রিকার চাই ১১১, ভারতের ৮ উইকেট, শেষ হাসি কাদের?

IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: তৃতীয় টেস্টের পরিণতিও কি জোহানেসবার্গের মতোই হতে চলেছে? তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১/২। প্রোটিয়াদের চাই আর ১১১ রান। ভারতের চাই আর ৮ উইকেট।

কেপ টাউন: নিউল্যান্ডসে তৃতীয় টেস্টের পরিণতিও কি জোহানেসবার্গের মতোই হতে চলেছে?

ভারত আর ইতিহাসের (Ind vs SA) মধ্যে ফের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিলেন ডিন এলগার (Dean Elger)। জয়ের জন্য ২১২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সঙ্গী কিগান পিটারসেন (Keegan Petersen)। যিনি ৪৮ রান করে অপরাজিত। তবে দিনের শেষ বলে এলগারকে ফিরিয়ে ভারতকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরিয়েছেন যশপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১/২। জয়ের জন্য প্রোটিয়াদের চাই আর ১১১ রান। ভারতের চাই আর ৮ উইকেট। নিউল্যান্ডসে শেষ হাসি কার?

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামি ফিরিয়ে দেন এইডেন মারক্রামকে। ১৬ রান করে ফেরেন মারক্রাম। তবে এরপরই ইনিংসের হাল ধরেন এলগার ও পিটারসেন। দুজনে ৭৮ রান যোগ করার পর ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা। শুক্রবার, ম্যাচের চতুর্থ দিন রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোবে টেস্ট।

নিউল্যান্ডসের টেস্ট ম্যাচ জমিয়ে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ঝকঝকে সেঞ্চুরি করলেন দিল্লির তরুণ। তাঁর ব্যাট হাতে লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ১৯৮ রান। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ২১১ রানের লিড নেয়।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫৭/২। ফিরে গিয়েছিলেন দুই ওপেনার কে এল রাহুল (১০ রান) ও ময়ঙ্ক অগ্রবাল (৭ রান)। ক্রিজে ছিলেন কোহলি ও চেতেশ্বর পূজারা। বৃহস্পতিবার শুরুতেই ধাক্কা খায় ভারত। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান পূজারা। আগের দিনের স্কোরেই। মার্কো জানসেনের শিকার হন তিনি। অজিঙ্ক রাহানের ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত। ফের রান পেলেন না তিনি। কাগিসো রাবাডার বলে মাত্র ১ রান করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বইয়ের ক্রিকেটার।

একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ৫৮/৪। ঠিক যখন মনে করা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আত্মসমর্পণ করবে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন ঋষভ। এদিনের আগে পর্যন্ত প্রথম একাদশে যাঁর জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল বারবার। খারাপ শট খেলে বারবার উইকেট ছুড়ে দিয়ে আসায় প্রবল সামলোচনার মুখে পড়েছিলেন। বলা হচ্ছিল, আর কত সুযোগ দেওয়া হবে তাঁকে! ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে খেলানোর দাবিও জোরাল থেকে জোরালতর হচ্ছিল।

আরও পড়ুন: 'জকোভিচ না খেললে সবচেয়ে বেশি খুশি হবে নাদাল'

সব সমালোচনার জবাব দিলেন পন্থ। তাঁর ১৩৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ছটি চার ও চারটি ছক্কা। মারমুখী ঋষভের সঙ্গে নিজেকে অনেকটা সংযত রেখে ধৈর্যশীল ইনিংস খেলছেন কোহলি। শেষ পর্যন্ত ২৯ রান করে ফেরেন ভারত অধিনায়ক। বাকিদের আর কেউই উল্লেখ করার মতো রান পাননি।

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget