এক্সপ্লোর

Ind vs SA, 3rd Test Highlights: তৃতীয় টেস্টে ৭ উইকেটে হার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খোয়াল ভারত

IND vs SA, 3rd Test, Newlands Cricket Ground: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয় পেলেও, পরের ম্যাচগুলি হেরে সিরিজ খোয়াল ভারতীয় দল। সিরিজের ফল ভারতের বিপক্ষে ১-২।

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ফলে ১-২ ফলে সিরিজে হেরে গেলেন বিরাট কোহলিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। 

আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)। 

ব্যাটিং ব্যর্থতার জন্যই এই টেস্টে হারতে হল ভারতীয় দলকে। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। হতাশ করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে বিরাটের ৭৯ রান সত্ত্বেও মাত্র ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। পূজারা ৪৩ ও পন্থ ২৭ রান করেন। এরপরেও বোলারদের দাপটে ১৩ রানের লিড পায় ভারত। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মহম্মদ শামি ও উমেশ যাদব। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর। 

প্রথম ইনিংসে সামান্য লিড পাওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ফের হতাশ করে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৯৮ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। এর মধ্যে ১০০ রানই পন্থের। তিনি শেষপর্যন্ত ক্রিজে থাকেন। বিরাট করেন ২৯ রান এবং ওপেনার কে এল রাহুল করেন ১০ রান। এছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান পাননি। ময়ঙ্ক আগরওয়াল ৭, পূজারা ৯, রাহানে ১, রবিচন্দ্রন অশ্বিন ৭, শার্দুল ৫, উমেশ ০, শামি ০ ও বুমরাহ ২ রান করেন। তার ফলে দক্ষিণ আফ্রিকার জয় সহজ হয়। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget