এক্সপ্লোর

IND vs SA: ''নতুন বছর, একই লক্ষ্য'', ট্যুইটারে কিসের বার্তা দিলেন বিরাট?

IND vs SA: প্রথম টেস্টে ১১৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টেস্টের আগে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা। এরপরই মাঠে নেমে পড়েছেন।

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে আজ মাঠে নামবে ভারতীয় দল। প্রথম টেস্টে ১১৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টেস্টের আগে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা। এরপরই মাঠে নেমে পড়েছেন। নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গেল বিরাটকে।

 

টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।

তবে দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ক্রিজে জমে গেলেই বড় রান করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গুরু দ্রাবিড় বলেন, 'গত ২০ দিন ধরে বিরাট কোহলি অসাধারণ ছন্দে রয়েছে। যেভাবে প্র্যাক্টিস করেছে, ট্রেনিং করেছে, তা এক কথায় অসাধারণ।'

রান পাচ্ছেন না বলে প্র্যাক্টিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। যা দেখে মুগ্ধ গুরু দ্রাবিড়। বলে দিচ্ছেন, 'নিজের প্রস্তুতি নিয়ে ও যেরকম মগ্ন থাকছে, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এবং যেভাবে ও মাঠে ও মাঠের বাইরে দলের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে, অসাধারণ। ও ব্যাটে ইনিংসগুলোকে বড় ইনিংসে পরিবর্তিত করতে পারছে না। তবে ক্রিজে জমে গেলে খুব শীঘ্রই বড় রান পাবে।'

আরও পড়ুন: বাংলা শিবিরে করোনার হানা, আক্রান্ত সাত, স্থগিত স্থানীয় ক্রিকেট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget