এক্সপ্লোর

CAB News: বাংলা শিবিরে করোনার হানা, আক্রান্ত সাত, স্থগিত স্থানীয় ক্রিকেট

Bengal Cricket Team: বাংলার রঞ্জি ট্রফির প্রস্তুতি জোরাল ধাক্কা খেল। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ। জরুরি পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত।

কলকাতা: বাংলার রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রস্তুতি জোরাল ধাক্কা খেল। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এল রবিবার রাতে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সিএবি (CAB)।

রঞ্জি ট্রফি শুরু হতে আর ১১ দিন বাকি। তার আগে জোরকদমে চলছে বাংলার (Bengal Cricket Team) প্রস্তুতি। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেললেন মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণরা। সোমবার কলকাতায় পৌঁছে যাওয়ার কথা মুম্বইয়ের। মঙ্গলবার থেকে সিসিএফসি মাঠে পৃথ্বী শদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলার। ৪-৫ জানুয়ারি প্রথম ও ৫-৬ জানুয়ারি দ্বিতীয়, মোট দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রস্তুতি ম্যাচের কী হবে, তা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হল। মুম্বই শিবির থেকে জানানো হয়েছে, প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে না তারা। আপাতত ঠিক হয়েছে, ৫-৬ জানুয়ারির প্রস্তুতি ম্যাচটি শুধু খেলবে মুম্বই।

সিএবি সূত্রে খবর, রাজ্যে করোনা সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। রবিবার রাতে সেই পরীক্ষার ফল হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। রাতের দিকে বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে সিএবি-ও। জানা গেল, করোনা আক্রান্ত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি ও স্পিন বোলিং কোচ সৌরাশিস লাহিড়ী।

আরও পড়ুন: ক্রিকেটারদের বলা উচিত কেন বাদ পড়ল, জাতীয় নির্বাচকদের বার্তা ক্ষুব্ধ মনোজের

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবিপি লাইভকে বললেন, 'পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত রাখা হচ্ছে স্থানীয় ক্রিকেটে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সমস্ত ম্যাচ। স্থগিত রাখা হচ্ছে জেলার ক্রিকেট টুর্নামেন্টও। পাশাপাশি নাম নথিভুক্ত রয়েছে, ১৫-১৮ বছর বয়সী এরকম সমস্ত ক্রিকেটারের দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও করছে সিএবি।'

ফের রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৬,১৫৩ জন, মৃত ৮ জন। 

গতকাল রাজ্যে নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল ৪,৫১২। গতকালের তুলনায় একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১,৬০০-র বেশি। শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩,১৯৪ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৯৪ জন, মৃত ৩ জন।

রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হাওড়া। কলকাতার পাশের এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৫ জন, মৃত ১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget