এক্সপ্লোর

IND vs SA: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে উদ্বেগে দক্ষিণ আফ্রিকা, নাও খেলতে পারেন দলের সেরা পেসার

Kagiso Rabada: দক্ষিণ আফ্রিকা শিবিরের দুশ্চিন্তা বাড়ছে। পেস বিভাগের আরও দুই অস্ত্র - অনরিক নখিয়া ও লুনগি এনগিডিও খেলতে পারবেন কি না, প্রশ্ন আছে। নখিয়া ছিটকে গিয়েছেন। এনগিডির ফিটনেস নিয়ে সংশয়। 

জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি দক্ষিণ আফ্রিকার (IND vs SA) সেরা পেস অস্ত্র। কিন্তু সেই কাগিসো রাবাডা (Kagiso Rabada) কি ভারতের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে খেলতে পারবেন?

ঘটনা হচ্ছে, রাবাডার ফিটনেস নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। দক্ষিণ আফ্রিকা শিবিরের দুশ্চিন্তা বাড়ছে কারণ, পেস বিভাগের আরও দুই অস্ত্র - অনরিক নখিয়া ও লুনগি এনগিডিও খেলতে পারবেন কি না, সংশয় রয়েছে। নখিয়া ছিটকেই গিয়েছেন। এনগিডির ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। 

কিন্তু রাবাডার আচমকা কী হল? ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কিংসমিডে ডলফিনসের বিরুদ্ধে লায়ন্সের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার কথা ছিল ডানহাতি পেসারের। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেই ম্যাচ। কিন্তু তাঁর গোড়ালিতে চোট রয়েছে। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কারণে মাত্র ৬ ওভার বল করেছিলেন। ১৬ নভেম্বর ছিল সেই ম্যাচ। তারপর থেকে এখনও মাঠের বাইরেই রয়েছেন রাবাডা। কতদিন মাঠের বাইরে থাকতে হবে রাবাডাকে? দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। শুধু বলেছে, ওর ফিটনেস খতিয়ে দেখা হবে। তারপর নেওয়া হবে সিদ্ধান্ত।

সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে নখিয়া। গোড়ালি মচকে যাওয়ায় এনগিডি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। বৃহস্পতিবার ওয়ান্ডারার্সে ম্যাচ দিয়ে যে সিরিজ শেষ হচ্ছে। এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণে দেখা যেতে পারে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজ়েকে। রাবাডা খেলতে না পারলে তৃতীয় পেসারের দায়িত্ব সামলাতে হতে পারে উইয়ান মাল্ডার বা নান্দ্রে বার্গারের মধ্যে কোনও একজনকে। জানসেন ও কোয়েৎজ়ে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণের সেরা মুখ। ১১ টেস্ট ম্য়াচ খেলে ৪৪ উইকেট নিয়েছেন জানসেন। ২ টেস্টে ১১ উইকেট রয়েছে কোয়েৎজ়ের। যদিও এখনও রাবাডা, নখিয়া এবং এনগিডির সমতুল্য হয়ে উঠতে পারেননি। এই তিনজন মিলে ৯৬ টেস্ট ম্যাচ খেলেছেন। তিনজনের মিলিতভাবে ৪০১ টেস্ট উইকেট রয়েছে। রাবাডার ৬০ টেস্টে ২৮০ উইকেট রয়েছে। ২০১৫ সালে মোহালিতে ভারতের বিরুদ্ধে যাঁর টেস্ট অভিষেক হয়েছিল। যে বোলিং আক্রমণে ছিলেন ডেল স্টেন, ভার্নন ফিল্যান্ডাররা। তারপর থেকেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন রাবাডা। তিনি না খেললে জোর ধাক্কা খাবে প্রোটিয়া শিবির।

আরও পড়ুন: নীতীশ নন, নেতৃত্বে শ্রেয়সই, আইপিএল ২০২৪ মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget