এক্সপ্লোর

IND vs SA: চাহালদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে ১৪ বছরের রৌনকের দ্বারস্থ প্রোটিয়া শিবির

IND vs SA 2022: আগামী ৯ জুন প্রথম টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। কে এল রাহুলের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। টেম্বা বাভুমার নেতৃত্বে খেলবে প্রোটিয়া শিবির।

নয়াদিল্লি: ভারতের মাটিতে যখনই কোনও বিদেশি দল খেলতে আসেন, তখনই প্রথম চিন্তার কারণ হয়ে দাঁড়ায় স্পিনের বিরুদ্ধে খেলা। ভারতীয় স্পিন আক্রমণের সামনে যে ব্য়াটার যতটা সাবলীল সে ততটাই সফল হতে পেরেছেন। স্পিন আক্রমণ ঠিকভাবে খেলতে না পারলে সিরিজও খোয়াতে হতে পারে, এই বিষয় বেশ ভালমতোই অবগত টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট দল। আর তাই এবার চাহাল, কুলদীপ ও অক্ষরদের সামলানোর জন্য নেটে ১৪ বছরের এক কিশোর বিস্ময় স্পিনারকে ডেকে নিল প্রোটিয়া শিবির। সেই কিশোরের নাম রৌনক ওয়াঘেলা। 

খোঁজ নিয়ে জানা গিয়েছে যে রৌনকের বাড়ি দিল্লিতে। সেখানেই ভেঙ্কটেশ্বর ক্রিকেট অ্য়াকাডেমিতে অনুশীলন করে সে। দিল্লির অনূর্ধ্ব১৬ দলেও রয়েছে সে। অর্থডক্স লেগস্পিনারের খোঁজ ছিল প্রোটিয়া শিবিরের। এরপরই ডাক পড়ে রৌনকের। 

ডি কক, বাভুমাদের সঙ্গে অনুশীলনের পর রৌনক বলে, ''আমার কাছে এটা সারাজীবন মনে রাখার মতো মুহূর্ত। বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছি। তাঁদের বল করার সৌভাগ্য হয়েছে আমার। আমি কোনওদিন ভুলব না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল শুধু পেশাদারই নয়, ব্য়বহারও ভীষণ ভাল সবার।''

এরপরই রৌনক আরও বলে, ''সবাই আন্তর্জাতিক স্তরে খেলেন। ওঁদের শট নির্বাচন, দ্রুত বলের লাইন লেংথ পরখ করে নেওয়া এগুলো দেখে একজন বোলার আরও বেশি করে উদ্বুদ্ধ হয়। আমি অনেক কিছু শিখতে পেরেছি। সেরা পর্যায়ে খেলতে হলে দ্রুত নিজের উন্নতি দরকার। যা প্রতি মুহূর্তে আমি করার চেষ্টা করছি।''

উল্লেখ্য, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ৯ জুন প্রথম টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ জিতলেই টানা ১৩টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়বে তারা। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়বে ভারতীয় দল। এখনও পর্যন্ত যুগ্মভাবে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে ১২টি ম্যাচ জিতে একই তালিকায় রয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহুল বাহিনীর সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget