এক্সপ্লোর

IND vs SL 2nd Test: ১০৯ অলআউট শ্রীলঙ্কা, প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে ভারত

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে জিতেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ভারতের সামনে জয়ের হাতছানি।

বেঙ্গালুরু: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দুর্দান্ত জায়গায় ভারতীয় দল (India Team)। প্রথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে ভারতীয় দল। এই টেস্টে এখনও তিনদিনেরও বেশি সময় বাকি। ফলে বড় কোনও অঘটন ছাড়া এই টেস্টেও জয় পাচ্ছেন রোহিত শর্মারা। 

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের রান পেয়েছেন। সর্বোচ্চ ৪৩ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২১ রান করেছেন  নিরোশন ডিকওয়েলা। ১০ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। শ্রীলঙ্কার আরও কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। 

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে ত্রাস হয়ে দেখা দেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন অক্ষর পটেল। 

এই ম্যাচের প্রথম ইনিংসে গতকাল ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৯২ রান করেন শ্রেয়স আইয়ার। ৩৯ রান করেন ঋষভ পন্থ। ৩১ রান করেন হনুমা বিহারী। বিরাট কোহলি করেন ২৩ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ রান। অশ্বিন করেন ১৩ রান। অক্ষর করেন ৯ রান। শামি করেন ৫ রান। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল করেন ৪ রান। রবীন্দ্র জাডেজাও ৪ রান করেন। 

শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নেন লসিথ এমবুলদেনিয়া ও প্রবীণ জয়বিক্রম। জোড়া উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট নেন সুরঙ্গা লাকমল।

এই সিরিজে এখন ১-০ এগিয়ে ভারতীয় দল। মোহালিতে প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে ভারতের জয়ের নায়ক রবীন্দ্র জাডেজা। তিনি ১৭৫ রানে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget