এক্সপ্লোর

Ind vs SL 2nd Test: রোহিত-কোহলিদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার

Pink Ball Test: টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার সামনে বাঁচার লড়াই। সিরিজ ড্র করতে হলে জিততেই হবে। আর সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির।

বেঙ্গালুরু: টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার সামনে বাঁচার লড়াই। সিরিজ ড্র করতে হলে জিততেই হবে। আর সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির।

চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)। তাঁর পিঠে চোট রয়েছে। অন্যদিকে, চোটের জন্য প্রথম টেস্টে খেলতে না পারা দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) গোড়ালিও এখনও সারেনি। তিনিও গোলাপি বলে দিন-রাতের এই টেস্টে খেলতে পারবেন না। তবে ছন্দে থাকা নিসাঙ্কাোকে না পেলে বড় ক্ষতি হবে শ্রীলঙ্কার। কারণ, প্রথম টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে যেটুকু যা লড়াই করার করেছিলেন নিসাঙ্কা। প্রথম ইনিংসে ৬১ রান করে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।

ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) গোলাপি বলে (Pink Ball Test) দিন-রাতের টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছে। কর্নাটক ক্রিকেট সংস্থা প্রথমেই ঠিক করেছিল যে, মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর নিমেষে তা শেষ হয়ে গিয়েছিল। এবার কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, মাঠে একশো শতাংশ দর্শক রেখেই করা হবে নৈশালোকে টেস্ট ম্যাচ।

বৃহস্পতিবার কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছে যে, ম্যাচের সব টিকিটই বিক্রি করা হবে। ফলে ভরা স্টেডিয়ামে খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

এর আগে মোহালিতে প্রথম টেস্ট ম্যাচ দর্শকশূন্য মাঠে করার কথা বলা হয়েছিল। সেটাই ছিল বিরাটের কেরিয়ারের একশোতম টেস্ট। যে ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা। পরে চাপের মুখে পড়ে পিছু হটেছিল বোর্ড। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে হয়েছিল ম্যাচ। দ্বিতীয় টেস্টে সকলের জন্য দরজা খুলে দিল বোর্ড।

প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ (Pink Ball Test) খেলা হবে। সেজে উঠছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকের প্রবেশাধিকার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র পেয়েছিল কর্নাটক ক্রিকেট সংস্থা (KSCA)। তবে ম্যাচ নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয়েছে যে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই মুহূর্তে তা নিঃশেষ হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Final Live: দুই ওভারে দুই ধাক্কা, পাওয়ার প্লেতেই দলের সর্বোচ্চ রানসংগ্রাহক দুই ওপেনারকে হারিয়ে চাপে GT
দুই ওভারে দুই ধাক্কা, পাওয়ার প্লেতেই দলের সর্বোচ্চ রানসংগ্রাহক দুই ওপেনারকে হারিয়ে চাপে GT
Harmanpreet Kaur: লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
Bengal Cricket: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
Shubhman Gill: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget