এক্সপ্লোর

ABP Exclusive: সন্ধে নামার আগেই শেষ শ্রীলঙ্কার ইনিংস, পিছিয়ে দিতে হল ইডেনের লেজার শো

Eden Gardens Exclusive: ম্যাচ শেষ হওয়ার পর হবে আলোর রোশনাইয়ের সেশন। দাসুন শনাকারা অল আউট হয়ে যেতেই যা ঘোষণা করে দেওয়া হল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে।

সন্দীপ সরকার, কলকাতা: দুই ইনিংসের বিরতিতে দর্শক বিনোদনের জন্য চোখধাঁধানো ব্যবস্থা করেছে সিএবি (Eden Gardens)। ৬ মিনিটের লেজার শো। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে।

কিন্তু শ্রীলঙ্কা ইনিংস নির্ধারিত সময়ের অনেক আগে, ৬২ বল বাকি থাকতে শেষ হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন সিএবি কর্তারা। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে?

অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হল সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পর হবে আলোর রোশনাইয়ের সেশন। দাসুন শনাকারা অল আউট হয়ে যেতেই যা ঘোষণা করে দেওয়া হল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে।

ভারতীয় বোলারদের দাপট দেখে বাংলার ক্রিকেট কর্তাদের মনে পড়ে যাচ্ছিল সচিন তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট ম্যাচের কথা। মাস্টার ব্লাস্টারকে বরণ করার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিল সিএবি। যার মধ্যে অন্যতম ছিল, চতুর্থ দিন হেলিকপ্টার থেকে ১৯৯ কেজি গোলাপের পাপড়ি ছড়ানো। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্ট আড়াই দিনে শেষ হয়ে যাওয়ায় পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বৃহস্পতিবার পরিকল্পনা বাতিল না হলেও, কিছুটা ধাক্কা তো খেলই। বিশেষ করে খেলা শেষ হয়ে যাওয়ার পর লেজার শো দেখতে মাঠে দর্শক থাকবেন কি না, তা নিয়ে সংশয়ে সিএবি কর্তারাও।

ইডেনে টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যে ফর্মে আছেন, তাতে যে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget