এক্সপ্লোর

ABP Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ

Ind vs SL Exclusive: ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর পঞ্চাশতম জন্মদিন ছিল। বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে হেড কোচের জন্মদিন পালনের তোড়জোড় সেরে ফেলেছিল ভারতীয় দল। বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কাটলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারেরা সকলে মিলে গাইলেন বার্থ ডে ক্যারল।

তখনও পর্যন্ত অনেকে ভাবেননি যে, 'বার্থ ডে বয়'কে নিয়ে আচমকা তৈরি হবে উদ্বেগ। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে।

ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তাতে কাজও হয়।

বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে আসে। জানা গেল, টিমহোটেলেই বৈঠক সেরে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। কিন্তু প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ যিনি বুক চিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে দেওয়ার মতো ডাকাবুকো কাজ গোটা কেরিয়ারে বারবার করে এসেছেন, সেই দ্রাবিড়কে মাঠে আসা থেকে আটকানো যায়নি। তাই দলের সঙ্গেই ইডেনে এসেছেন তিনি। জানা গিয়েছে, উদ্বেগের কোনও কারম নেই। দ্রাবিড় সুস্থ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সেই ইডেন, যেখানে স্টিভ ওয়র অস্ট্রেলিয়ার অশ্বমেধ হ্যাঁচকা টানে থামিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ফলো অন করে অজিদের হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। আর সেই জয়ে ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে ভারতীয় দলের পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন দ্রাবিড়। পয়মন্ত ইডেনে যাঁর প্রশিক্ষণে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন: ফিল্ডারের থ্রোয়ে সজোরে পায়ে আঘাত, মাঠে এ কী করলেন আলিম দার!

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর

ভিডিও

Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget