এক্সপ্লোর

Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে জোরাল ধাক্কা ভারতের, ছিটকে গেলেন বুমরা

Ind vs SL: সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন।

মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL) থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। 

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এ-ও জানানো হয়েছে যে, বুমরাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসাবে কাউকে দলে রাখা হয়নি।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত।

বুমরা দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলেছেন লর্ডসে। গত বছরের ১৪ জুলাই। শেষ টেস্ট খেলেছেন তারও আগে, জুলাইয়ের শুরুতে। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। তারপর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। মাঠের বাইরে বুমরা। পিঠের চোট ভোগাচ্ছে আমদাবাদের পেসারকে। তবে সামনে লম্বা ক্রিকেট মরসুমের কথা মাথায় রেখে সম্ভবত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকেরা।

 

ওয়ান ডে সিরিজের জন্য সম্পূর্ণ ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরন মালিক ও অর্শদীপ সিংহ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

আরও পড়ুন: ব্যাকফুটে বিরাটের স্ট্রেট ড্রাইভে ছক্কা এখনও মানতে পারছেন না রউফ

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget