এক্সপ্লোর

IND vs SL, 3rd T20: নায়ক শ্রেয়স, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

IND vs SL, 3rd T20, HPCA Stadium: রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। সিরিজ আগেই জিতে গিয়েছেন রোহিত শর্মারা। রবিবার হোয়াইটওয়াশের সুযোগ।

Key Events
IND vs SL, Live Updates: India playing against Sri Lanka 3rd T20I HPCA Stadium IND vs SL, 3rd T20: নায়ক শ্রেয়স, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের
ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

Background

ধর্মশালা: রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ আগেই জিতে গিয়েছেন রোহিত শর্মারা। রবিবার জিতলে হোয়াইটওয়াশের সুযোগ ভারতের সামনে।

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৮৩ রান তোলার পর মনে হয়েছিল, এই ম্যাচে সমস্যায় পড়তে পারে ভারতীয় ব্যাটিং (Ind vs SL)। পাহাড়ঘেরা ধর্মশালায় প্রবল ঠাণ্ডা। সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃষ্টির ভ্রুকুটি। মনে করা হয়েছিল, রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে।

কিন্তু সব উদ্বেগ উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। রীতিমতো দাপট দেখিয়ে। ১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। কাল, রবিবার সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান শ্রেয়স আইয়ারের। যিনি টেস্ট অভিষেকে নজর কেড়েও প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগই পাচ্ছিলেন না। শনিবার যেন সব অপ্রাপ্তি কড়ায় গণ্ডায় পুষিয়ে নিলেন মুম্বইয়ের ব্যাটার। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।

শ্রেয়সকে যোগ্য সঙ্গত করলেন সঞ্জু স্যামসন (২৫ বলে ৩৯ রান) ও রবীন্দ্র জাডেজা (১৮ বলে ৪৫ অপরাজিত)। শ্রীলঙ্কার বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনলেন ভারতের ব্যাটাররা। যার প্রতিফলন স্কোরকার্ডে।

ধর্মশালায় ভারত- শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারের বাউন্সারে মাথায় আঘাত পান ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। চোট পাওয়ার পরই কিষাণকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রিপোর্টে বলা হয়েছে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছিল। একই সঙ্গে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার ঈশানকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে রবিবারের ম্য়াচে তিনি খেলবেন না।

22:20 PM (IST)  •  27 Feb 2022

Ind vs SL Live: ৬ উইকেটে জয়ী ভারত

দুরন্ত হাফসেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ১৬.৫ ওভারে জয়ের রান তুলে নিল ভারত। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ রোহিত শর্মাদের।

22:16 PM (IST)  •  27 Feb 2022

Ind vs SL Live: ভারতের স্কোর ১৬ ওভারে ১৩৬/৪

৫ রান করে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। ভারতের স্কোর ১৬ ওভারে ১৩৬/৪।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget