এক্সপ্লোর

IND vs WI 1st ODI : কুলদীপে কাত ক্যারিবিয়ানরা , ১১৪ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

কুলদীপ যাদবের ৪ উইকেট ও রবীন্দ্র জাদেজার ৩ উইকেটের সুবাদে অল্প রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস।

বার্বাডোজ : স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। 

বার্বাডোজে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকে মুকেশ কুমার (Mukesh Kumar) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ভাল শুরু করেন ভারতের পক্ষে। তারপর কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ৪ উইকেট ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ৩ উইকেটের সুবাদে অল্প রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস।

মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেকের মঞ্চে ভাল পারফরম্যান্স ও মহম্মদ সিরাজের চোটের জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে অভিষেকের সুযোগ চলে আসে বাংলার মুকেশ কুমারের কাছে। ওডিআইতে মেডেন দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ৫ ওভার হাত ঘোরানোর মাঝে একটি উইকেটও তুলে নেন তিনি। দীর্ঘক্ষণ ধরে ভারতীয় পেসারদের আক্রমণ সামলে ধীর গতিতে রানের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিন জুটি আক্রমণে আসার পরই কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তাঁদের ব্যাটিং লাইন আপ। 

১৫.৪ ওভারে ৮৮ রানের মাথায় চতুর্থ উইকেট খুইয়েছিলেন ক্যারিবিয়ানরা। আর সেখান থেকে কুলদীপ-জাদেজার ঘূর্ণিজালের ফাঁদে ২৩ ওভারের মাথায় মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।                                               

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget