এক্সপ্লোর

Rohit on Bumrah: আয়ারল্যান্ড সিরিজেই ফিরছেন বুমরা? তারকা বোলারকে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত

Jasprit Bumrah: গত বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পাওয়ার পর থেকে ভারতের জার্সি গায়ে আর মাঠে নামেননি বুমরা।

বার্বাডোজ: গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মাঝপথেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে প্রায় বছর খানেক হতে চলল, এখনও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যায়নি বুমরাকে। চোট সারানোর জন্য তিনি অস্ত্রোপ্রচারও করিয়েছেন। সামনেই বিশ্বকাপ। তাই সকল ভারতীয় অনুরাগীর মুখে মুখে এখন একটাই প্রশ্ন, কবে ফিরবেন বুমরা? এই বিষয়ে এবার অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

দীর্ঘদিন ধরেই বুমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন। সম্প্রতি তিনি নিজের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভারতীয় বোর্ডের তরফে বুমরার চোটের আপডেটও দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, বুমরা রিহ্যাবের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন। নেটে পুরোদমে বোলিংও শুরু করে দিয়েছেন তিনি। এবার কয়েকটি করে প্র্যাক্টিস ম্যাচ খেলবেন বুমরা। সেই ম্যাচের আয়োজন করবে এনসিএ-ই। বোর্ডের মেডিক্যাল দল বুমরার অগ্রগতিতে খুশি। প্র্য়াক্টিস ম্যাচে তাঁর বোলিং দেখে কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

শোনা যাচ্ছে আসন্ন মাসে ভারতের আয়ারল্যান্ড সফরেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বুমরা। সেই বিষয়ে রোহিত নিশ্চিতভাবে কিছু না বললেও, তিনি আশা করছেন বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার ম্যাচ ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। রোহিত বলেন, 'ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে যেটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ও বর্তমানে গুরুতর চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় রয়েছে। আয়ারল্যান্ড সফরে ও খেলবে কি না আমি জানি না, কারণ ওই সফরের দল এখনও ঘোষণা করা হয়নি। ও যদি খেলতে পারে, তাহলে তো খুব ভালই হয়। আশা করছি ও বিশ্বকাপের আগে খেলতে পারবে। দীর্ঘ চোট আঘাতের পর কোনও খেলোয়াড় দলে ফিরলে ম্যাচ ফিটনেসটা ভীষণই জরুরি।'

রোহিত আরও জানান তিনি ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিরন্তর এনসিএ-র সঙ্গে বুমরার বিষয়ে যোগাযোগ করছেন। 'ওর জন্য যে পরিকল্পনা তৈরি করা হয়েছে, তার পুরোটাই ওর ফিটনেসের ওপর নির্ভরশীল। আমরা নিরন্তর এনসিএ-র সঙ্গে যোগাযোগ রাখছি এবং সত্যি বলতে সবটা এখন বেশ ইতিবাচক দিকেই এগোচ্ছে' জানান ভারতীয় অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget