এক্সপ্লোর

Ind vs WI, 1st T20 Preview: ইডেনে রোহিত-পোলার্ড মহারণ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

Eden Gardens T20: আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একবারে অন্য রকম।

কলকাতা: আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একবারে অন্য রকম। তাই কোনওরকম হালকা মনোভাবে নারাজ দ্রাবিড়ের ছেলেরা। রাতের শিশির নিয়ে মোটেই ভাবছেন না রোহিত। সুযোগ দিতে চান সবাইকে। তবে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, প্রথম একাদশে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দলের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। 

মঙ্গলবার অনুশীলনে চোট পেলেন ২ক্যারিবিয়ান তারকা। থ্রো ডাউন স্পেশালিস্টের ছোড়া বলটা আচমকা লাফিয়ে ছোবল মারল জেসন হোল্ডারের (Jason Holder) শরীরে। যন্ত্রণায় কাতরে উঠলেন তিনি। লুটিয়ে পড়লেন মাটিতে।  উদ্বেগের মেঘ তৈরি হল ক্যারিবিয়ান শিবিরে।

সেই উদ্বেগই দ্বিগুণ হল যখন, প্রায় একইরকম ভাবে চোট পেলেন ফ্যাবিয়েন অ্যালেন (Fabien Allen)। দলের চিকিৎসক দৌড়ে এলেন। শুশ্রূষা চলল।

দুটি দুর্ঘটনার রেশ সামলে মঙ্গলবার ইডেনে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে এই ইডেনেই কার্লোস ব্র্যাথওয়েটের সেই ঐতিহাসিক ছক্কার ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান দল। ফের সেই ইডেনে নামছেন কায়রন পোলার্ডরা। তবে এবার সঙ্গী ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশের লজ্জা। তবু ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান শিবির।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে অক্সিজেন খুঁজছেন পোলার্ডরা। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পোলার্ড বলেন, 'ভারতীয় পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি আমরা এক দিনের সিরিজ থেকে।' সামনেই আইপিএল। মুম্বই দল রেখে দিয়েছে পোলার্ডকে। তবে কোটিপতি লিগ নিয়ে ভাবতে রাজি নন তিনি। বলেছেন, 'এখন আইপিএল নিয়ে ভাবছি না। দেশের হয়ে খেলতে এসেছে সকলে। সেটাই এখন লক্ষ্য।'

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ

১৬ ফেব্রুয়ারি, বুধবার, ইডেন গার্ডেন্সে

টস

সন্ধ্যা ৬.৩০

ম্যাচ শুরু

সন্ধ্যা ৭টা

সরাসরি সম্প্রচার

স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি ও স্টার স্পোর্টস হিন্দি চ্যানেলে।

রানে ফিরতে মরিয়া প্রস্তুতি কোহলির, তবু দু'বার উড়ল অফস্টাম্প

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget