এক্সপ্লোর

কোহলি ‘অ্যানিমেটেড ক্যারাকটার’, বললেন পোলার্ড, জানালেন হারের কারণ

কিছুদিনের বিরতির পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরেই স্বমহিমায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই কোহলির দাপুটে ইনিংস। টি ২০ কেরিয়ারে কোহলির সর্বোচ্চ রানের সুবাদে ২০৮ রানের লক্ষ্য তাড়া করে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। তাঁর ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা।

হায়দরাবাদ: কিছুদিনের বিরতির পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরেই স্বমহিমায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই কোহলির দাপুটে ইনিংস। টি ২০ কেরিয়ারে কোহলির সর্বোচ্চ রানের সুবাদে ২০৮ রানের লক্ষ্য তাড়া করে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। তাঁর ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা। ১৬ তম ওভারে কেসরিক উইলিয়ামসের বল হেলায় লেগ সাইডের বাউন্ডারির বাইরে ফেলে দেওয়ার পর কোহলির কল্পিত নোটবুকে বোলারের নাম ছেঁটে ফেলার সেলিব্রেশন সবার নজর কেড়ে নিয়েছে। এটি আসলে উইলিয়ামসের সেলিব্রেশনের নকল। ২০১৭-তে জামাইকায় একটি টি ২০ ম্যাচে কোহলিকে ফিরিয়ে এমনই সেলিব্রেশন করেছিলেন উইলিয়ামস। শুক্রবার হায়দরাবাদে তা কড়ায়-গণ্ডায় চুকিয়ে দিলেন ভারতের চেজ-মাস্টার। কোহলির এই সেলিব্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করে হলে ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ও একজন অ্যানিমেটেড ক্যারাকটার। ও গ্রেট ব্যাটসম্যান এবং সারা বিশ্বকে ধারাবাহিকভাবে দেখিয়ে আসছে যে, বিশ্বমানের ব্যাটসম্যান। ওর নাটকীয়তা বা আর যা কিছু হোক, তা খেলার সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। অনেক সময় রান করতে নিজেকে এভাবে চাগিয়ে তুলতে হয়। এজন্য এ ব্যাপারে আমি অন্য রকম কিছু দেখছি না। শুক্রবারের ম্যাচে ভালো পারফর্ম করার জন্য দলের ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন পোলার্ড। তবে ২০০-র বেশি রান ডিফেন্ড করতে না পারায় বোলারদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ গোপন করলেন না তিনি। বললেন, আমরা ভালো ব্যাট করেছি। ২০০-র বেশি রান স্কোরবোর্ডে তুলেছি। কিন্তু বোলিংয়ে শৃঙ্খলা অভাব ও পরিকল্পনা রূপায়ন করতে না পারার মাশুল গুণতে হল। পোলার্ড বলেছেন, আমরা ২৩ রান অতিরিক্ত দিয়েছি, এরমধ্যে ১৪-১৫ টা ওয়াইড। এতে অতিরিক্ত বল ও ওভার করতে হয়েছে। ভারতের মতো সেরা দলের বিরুদ্ধে এতগুলি অতিরিক্ত ডেলিভারি দিলে যা হওয়ার তাই হয়েছে। আগামী রবিবার তিরুবনন্তপুরমে দুটি দল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget