এক্সপ্লোর

Yashasvi Jaiswal: দেড়শো পূর্ণ যশস্বীর, ধবনের রেকর্ড ভেঙে গড়বেন কি নতুন নজির?

Ind vs WI: দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর সামনে বিরল এক কীর্তির হাতছানি।

ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (Ind vs WI) প্রথম টেস্টে যেন অপ্রতিরোধ্য দেখাচ্ছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। দেড়শো রান সম্পূর্ণ করলেন নবাগত ব্যাটার। 

দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর সামনে বিরল এক কীর্তির হাতছানি। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার নজির রয়েছে শিখর ধবনের। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৮৭ রান করেছিলেন শিখর ধবন। আর ৩৮ রান করলেই সেই রেকর্ড ভেঙে দেবেন যশস্বী। সেক্ষেত্রে তিনিই হতে পারেন অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ভারতীয়।

 

 

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এক অনবদ্য আইপিএল মরশুম শেষে জাতীয় দলে ডাক পান। প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিজের অভিষেকে ম্যাচে কেমন পারফর্ম করেন, সেইদিকে অনেকেই তাকিয়ে ছিলেন। সমর্থকদের হতাশ করেননি যশস্বী। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকান যশস্বী।

নিজের অনবদ্য ইনিংসের পর যশস্বী বলেন, 'পিচটা খুব মন্থর এবং আউটফিল্ডটাও মন্থর। ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। খুব গরম ছিল, কিন্তু আমি দেশের হয়ে ব্যাটিং চালিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম। খেলাটা উপভোগ করতে চাইছিলাম। আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি এবং টেস্টে এইসব চ্যালেঞ্জ তো আসবেই। বল সুইং, সিম হলে খেলতে ভালই লাগে।'  

শতরান হাঁকিয়ে তাই খানিকটা আবেগঘনই হয়ে পড়েন যশস্বী। তিনি বলেন, 'এই ইনিংসটা আমার কাছে বিশেষ অনুভূতির। নিজের ওপর গর্বিত আমি। ভারতীয় দলে সুযোগ পাওয়াটা তো একেবারেই সহজ নয়। আমি এর জন্য তাই সমর্থক, টিম ম্যানেজমেন্ট, রোহিত ভাই, সকলকেই ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, যশস্বী ও রোহিত শর্মার শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল দুই উইকেটের বিনিময়ে ৩১২ রান।

আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget