এক্সপ্লোর

Mohun Bagan Super Giant: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল

Sahal Abdul Samad: পাঁচ বছরের চুক্তিতে সাহালকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা: দলবদলের বাজারে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) চমক অব্যাহত। আনোয়ার আলি, জেসন কামিংসকে আগেই সই করিয়েছিল সবুজ মেরুন। এবার কেরল ব্লাস্টার্স (Kerela Blasters) থেকে সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) পাঁচ বছরের চুক্তিতে সই করাল কলকাতা জায়ান্টরা। 

করিম বেঞ্জেমাদের নতুন ক্লাব আল ইত্তিহাদে সাহালের ফুটবলের হাতেখড়ি হয়। সেই অ্যাকাডেমিতে ছয় বছর খেলার পরেই ভারতে ফিরে কেরল ব্লাস্টার্সে যোগ দেন সাহাল। দক্ষিণের ক্লাবের হয়ে ছয় মরশুম খেলেছেন এই মিডফিল্ডার। কেরলের হয়ে ৯২টি ম্যাচে ১০টি গোল করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন ৩০টি ম্যাচ। এবার এই ২৬ বছর বয়সি ফুটবলারকেই আসন্ন মরশুম থেকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে। 

ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়েই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাহাল। এতদিন পর্যন্ত তিনি টিভিতেই কলকাতা ডার্বি দেখেছেন। তবে এবার সেই কলকাতা ডার্বিতে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সাহাল বলেন, 'মোহানবাগানের জার্সি পরে মাঠে খেলতে নামাটা আমার কাছে গর্বের। সতীর্থদের থেকে মোহানবাগানের বিষয়ে অনেক কিছু শুনেছি। ফুটবলই আমার নেশা। তাই সুযোগ পেলেও আমি ফুটবলটাই দেখি। কলকাতা ডার্বির বহু ম্যাচ টিভিতে দেখেছি। তবে গ্যালারিতে বসে দেখার সুযোগ হয়নি। এবার সেই ডার্বিতে আমি মাঠে নামতে পারব, এটা ভেবেই দারুণ লাগছে।'

 

মোহনবাগানে যোগদানের বিষয়ে তিনি জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের সঙ্গেও কথাবার্তা বলেছেন বলে জানান সাহাল। তিনি বলেন, 'এই ক্লাবে যোগ দেওয়ার আগে আমি কোচ ইগর স্টিমাচের সঙ্গে কথাবার্তা বলেছি। ওঁ আমায় আর্শীবাদ করেছেন। এর আগে তো আই এম বিজয়ন, জো পল আনচেরির মতো কেরলের অনেক ফুটবলারই কলকাতায় খেলেছেন। মাঠে নামার আগে ওঁদের সঙ্গে কথা বলব, ওঁদের পরামর্শ নেব বলে ঠিক করেছি। আমি সমর্থকদের মন জিততে সবচেয়ে বেশি আগ্রহী। দেশের হয়ে যেমন নিজের সেরাটা দিই, ক্লাবের হয়েও তেমন সবটা উজাড় করে দেব।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget