এক্সপ্লোর

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ: কিছু আকর্ষণীয় তথ্য, ব্যাটিং পরিসংখ্যান

আজ টি ২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। সফরে তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারত। টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে। তৃতীয় ম্যাচ গুয়ানায়।

নয়াদিল্লি: আজ টি ২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। সফরে তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারত। টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে। তৃতীয় ম্যাচ গুয়ানায়। গত নভেম্বরে ঘরের মাঠে টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারিয়ে দিয়েছিল ভারত। সেই জয়ের ধারা এবারও অব্যাহত রাখতে চায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাঠে অবশ্য ভারতের রেকর্ড তেমন উজ্জ্বল নয়। তিনটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। ভারতের বিরুদ্ধে সিরিজে ক্যারিয়ান দলে ফিরেছেন টি ২০ ক্রিকেটের অন্যতম তারকা দুই ক্রিকেটার কায়রন পোলার্ড ও সুনীল নারিন। দুই দলের টি ২০ ম্যাচে চোখ রাখা যাক কিছু আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যানে। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ১১ টি ২০ ম্যাচ হয়েছে। উভয় দলই পাঁচটি করে ম্যাচে জিতেছে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত তিনটি টি ২০ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। টি ২০ তে ভারতের হয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ১০ ম্যাচে তিনি করেছেন মোট ৩৩৪ রান। ভারতের বিরুদ্ধে টি ২০ তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এভিন লুইস। ৩ ইনিংসে তাঁর সংগ্রহ ২৩২ রান। টি ২০ তে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি লুইসেরই। দুটি সেঞ্চুরি করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টি ২০ তে সেঞ্চুরি রয়েছে রোহিত ও কেএল রাহুলের। টি ২০ তে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রানের ইনিংস খেলার কৃতিত্বও রয়েছে লুইসের দখলে। জামাইকার কিংস্টনে ভারতের বিরুদ্ধে অপরাজিত ১২৫ রান করেছিলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কৃতিত্বের অধিকারী রোহিত। লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget