এক্সপ্লোর

IND vs WI 2nd ODI: সিরিজ জিতে উচ্ছ্বাসে ভাসলেন শিখররা, দেখুন অন্দরমহলের ভিডিও

IND vs WI ODI: কোহলি, রোহিত শর্মা, বুমরার মতো তারকাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। রবীন্দ্র জাডেজাও চোটের জন্য মাঠে নামতে পারেননি। সিনিয়রদের ছাড়া এই সিরিজ জয়টা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।

পোর্ট অফ স্পেন: প্রথম ম্যাচে রোমহর্ষকভাবে তিন রানে জয় এসেছিল, দ্বিতীয় ম্যাচেও (IND vs WI 2nd ODI) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজও পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এরপরেই গোটা ভারতীয় সাজঘর উচ্ছ্বাসে ভাসল। 

সিনিয়রদের অনুুপস্থিতিতে জয়

বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো তারকাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। রবীন্দ্র জাডেজাও চোটের জন্য প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। এমন অবস্থায় ভারতীয় তরুণ ব্রিগেডকে নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল এই সিরিজে। ঠিক সেটাই  করে দেখাল টিম ইন্ডিয়ার তরুণরা। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে প্রথম দুই ম্যাচেই চাপে পড়েও জয় ছিনিয়ে নেয় তারা। স্বাভাবিকভাবেই তাই এই সিরিজ জয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। সেই মতো সেলিব্রেশনও (Indian Team Celebration) হল।

সেলিব্রেশনেও নেতৃত্বে শিখর

শিখর ধবন বরাবরই হাসিখুশি থাকেন, মজা করতে ভালবাসেন। দলের অধিনায়ক হয়েও সাজঘরের এই সেলিব্রেশনেও তিনিই কিন্তু নেতৃত্ব দিলেন। সিরিজ জয়ের পর তিনিই নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সাজঘরের উচ্ছ্বাসের এই ভিডিও শেয়ার করেন। ভিডিওতে শুভমন গিল, অক্ষর পটেল থেকে জাডেজা সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। প্রসঙ্গত, এই জয়ের ফলে প্রথম দল হিসাবে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষকে টানা ১২টি ওয়ান ডে সিরিজে হারানোর রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। বুধবার (২৭ জুলাই) সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবেন শিখরররা। ইতিমধ্যেই সিরিজ পকেটে। তাই শেষ ওয়ান ডেতে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটলেও ঘটতে পারে। অর্শদীপ সিংহের মতো তরুণরা এখনও এই সিরিজে সুযোগ পাননি। শেষ ম্যাচ তাকে খেলানো হয় কি না, সেই দিকে বিশেষ নজর থাকবে। নজর থাকবে চোট সারিয়ে জাডেজা মাঠে নামেন কি না, সেইদিকেও। প্রসঙ্গত, ওয়ান ডে সিরিজে না থাকলেও, এরপর টি-টোয়েন্টি সিরিজে কিন্তু রোহিত, ঋষভ পন্থরা কামব্যাক করবেন।

আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ভারতকে জিতিয়ে হঠাৎ আইপিএলের গুণগান অক্ষরের মুখে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget