এক্সপ্লোর

Mukesh Kumar: যাদের খেলা টিভিতে দেখতাম, তারাই আলিঙ্গন করছে! ঘোর কাটছে না মুকেশের

Ind vs WI: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় বোর্ডের ওয়েবসাইটের হয়ে মুকেশের সাক্ষাৎকার নেন মহম্মদ সিরাজ।

পোর্ট অফ স্পেন: জীবন যদি গতানুগতিক পথে এগোত, তাহলে এতদিনে তাঁর কলকাতায় কোনও ছোটখাট সংস্থায় চাকরি করার কথা। বা হয়তো বাবার ভাড়ার ট্যাক্সিই চালাতেন।

মুকেশ কুমার (Mukesh Kumar) অবশ্য ছক বাঁধা রাস্তায় হাঁটেননি। দারিদ্র উপেক্ষা করে স্বপ্নপূরণে অটল ছিলেন। পুরস্কারও পেয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার। ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে স্বপ্নের টেস্ট অভিষেক। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে দুই উইকেটও পেয়েছেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় বোর্ডের ওয়েবসাইটের হয়ে মুকেশের সাক্ষাৎকার নেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের পেসার ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ বলেন, 'ভাই তোমার কাহিনি শুনে আমি স্তম্ভিত। অভাবনীয় উত্থান।' মুকেশ তখন বলেন, 'আমাকে যখন বলা হয়, তুমি এই টেস্টে খেলছো, কী বলব, বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, এটা কি সত্যি হচ্ছে!' যোগ করেছেন, 'প্রথম উইকেট নেওয়ার পর বিরাট ভাই, রোহিত ভাইরা এসে জড়িয়ে ধরল। আমি ভাবছিলাম, যাদের টিভিতে দেখতাম, তারা আমাকে আলিঙ্গন করছে! করমর্দন করছে!' সিরাজ বলেন, 'সত্যিই এই অনুভূতি বলে বোঝানো কঠিন।'

 

দ্বিতীয় টেস্টে সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।

আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?

আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget