এক্সপ্লোর

IND vs WI, Match Highlights: বাইশ গজে সূর্যোদয়, ছারখার ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে এগিয়ে গেল ভারত

IND vs WI, 3rd T20, Warner Park Stadium: ওপেনার সূর্যকুমার কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন, মঙ্গলবার রাতে তা হাড়ে হাড়ে টের পেলেন ক্যারিবিয়ান বোলাররা।

সেন্ট কিটস: তাঁকে নতুন ভূমিকায় ব্যবহার করছে টিম ইন্ডিয়া (Team India)। তাঁকে দিয়ে ইনিংস ওপেন করানো হচ্ছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC)। তার আগে টিম কম্বিনেশন ও ব্য়াটিং অর্ডার নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা করছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যে কারণে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ওপেনার হিসাবে খেলানো হচ্ছে (India vs WI)।

সূর্যের দাপট

আর ওপেনার সূর্যকুমার কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন, মঙ্গলবার রাতে তা হাড়ে হাড়ে টের পেলেন ক্যারিবিয়ান বোলাররা। ভারতের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যে রান তাড়া করতে নেমে বাইশ গজে সূর্যোদয়। মাত্র ৪৪ বলে ৭৬ রান করে ক্যারিবিয়ান পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ সূর্যকুমার। মুম্বইয়ের ক্রিকেটারের ইনিংস সাজানো ৮টি চার ও ৪টি ছক্কায়। সূর্যের দাপট এমনই ছিল যে, এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শেষ দিকে চালিয়ে খেলে ঋষভ পন্থও ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে তুলেছিল ১৬৪/৫। ১৯ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে নেয় ভারত। ম্যাচ জেতে ৭ উইকেটে। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমারই। এই জয়ের ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।

টস জিতে বোলিং ভারতের

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজাকে বসিয়ে দীপক হুডাকে খেলানো হয়েছিল এই ম্যাচে। কেইল মায়ার্স অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। ২০ রান করে ব্রেন্ডন কিং প্যাভিলিয়নে ফেরেন। ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য। তবে ৩ ওভারে কোনও উইকেট না পেলেও ৪৭ রান খরচ করেন আবেশ খান।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। তবে ঝোড়ো অর্ধশতরান হাঁকান সূর্যকুমার যাদব। সহজেই ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget