এক্সপ্লোর

IND Vs WI, Match Highlights: কিং, পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় ক্যারিবিয়ানদের, টি-টোয়েন্টি সিরিজে হার ভারতের

India vs West Indies T20: ২ জনে মিলে শুরুতে সেট হওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। ভারতের কোনও বোলারকেই রেয়াত করেননি ২ ক্যারিবিয়ান ব্যাটার।

ফ্লোরিডা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI Cricket World Cup) আগে এটা একটা বড় ধাক্কাই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ভারতীয় দল (Indian Cricket Team) । শেষ ম্যাচে ফ্লোরিডায় ৮ উইকেটে জিতে ইতিহাস গড়ল ক্যারিবিয়ানরা। প্রথমবার পাঁচ ম্যাচের কোনও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারাল ক্যারিবিয়ান বাহিনী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৬ রান তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শিবির।

লক্ষ্যমাত্রা ছিল ১৬৬। যা তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল মায়ের্সের উইকেট হারায় উইন্ডিজরা। অর্শদীপের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে ফিরে যান মায়ের্স। কিন্তু এরপর ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২ জনে মিলে শুরুতে সেট হওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। ভারতের কোনও বোলারকেই রেয়াত করেননি ২ ক্যারিবিয়ান ব্যাটার। কিং ৫৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। কিং অপরাজিত থাকলেও পুরানকে ফেরান তিলক ভার্মা। যদিও তাতে ভারতের হার বাঁচাতে পারেননি তিনি। শাই হোপ ১৩ বলে ২২ রান করে অপরাজিত থেকে যান।

সিরিজ ২-২। এই পরিস্থিতিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। এদিনও এই ওপেনিং জুটিই নামেন। কিন্তু এদিন ২ জনের কেউই রান পাননি। আকিল হোসেনের শিকার হন ২ তরুণই। জয়সওয়াল ৫ রান করে আকিলের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েই ফেরেন। গিল আকিলের বলে লেগবিফোর হন ব্যক্তিগত ৯ রানের মাথায়। 

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। সূর্য ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি। অন্যদিকে ১৮ বলে ২৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিলক ভার্মা। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। হার্দিক পাণ্ড্য ১৪ ও অক্ষর পটেল ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

এরমাঝে ২ বার বৃষ্টি এসে খেলায় বিঘ্ন সৃষ্টি করে। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নেয় ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget