এক্সপ্লোর

IND vs WI 5th T20I: ভারতীয় স্পিন ত্রয়ীর দাপটে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ৮৮ রানে জিতল টিম ইন্ডিয়া

Axar Patel: ১৫ রানের বদলে তিন উইকেট নিয় ম্য়াচের সেরা নির্বাচিত হন অক্ষর পটেল। কামব্যাক ম্যাচে কুলদীপ যাদবও তিন উইকেট নিয়ে প্রভাবিত করেন।

ফ্লোরিডা: গতকাল ৫৯ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের নামে করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ২৪ ঘণ্টা পরে আরও বড় ব্যবধানে পঞ্চম টি-টোয়েন্টিতে (IND vs WI 5th T20) নিকোলাস পুরানদের মাত দিয়ে জয়ের মাধ্যমেই সিরিজ শেষ করল টিম ইন্ডিয়া।

দুরন্ত শ্রেয়স

পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে দলের অধিনায়ক রোহিত শর্মাসহ মোট চার বদল করেছিল ভারতীয় দল। তবে তাতে তাদের ব্যাটিংয়ে তেমন কোনও প্রভাব পড়েনি। গতকালের মতোই প্রথমে ব্যাট করে ১৮৮ রান তোলে ভারতীয় দল। সৌজন্য মূলত শ্রেয়স আইয়ার। বেশ কয়েকদিন ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া শ্রেয়স আইয়ারকে দুরন্ত ছন্দে দেখায়। তিনি ৪০ বলে ৬৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। শ্রেয়সই এই ইনিংসে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক।

এছাড়া দীপক হুডাও শ্রেয়সকে ভাল সঙ্গ দেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। হুডা ৩৮ রান করেছেন। শেষের দিকে এই ম্যাচে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৬ বলে ২৮ রানের একটি সুন্দর ক্যামিও খেলেন। বড় রান তাড়া করে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হওয়ার দরকার ছিল। তবে তেমনটা হয়নি। প্রথম ওভারে জেসন হোল্ডারকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দেন অক্ষর পটেল (Axar Patel)। 

স্পিনের ফাঁদ

৫০ রান হতে হতেই চার উইকেট হারিয়ে ফেলে পুরানের দল। পুরান, শামরা ব্রুকস, টপ অর্ডারের সকলেই ব্যর্থ। কার্যত একা হাতে লড়াই চালান শিমরন হেটমায়ার। তিনি ৩৫ বলে সুন্দর ৫৬ রান একটি ইনিংস খেলেন। তবে বাকিরা চূড়ান্ত ব্যর্থ হয়। মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। ভারতীয় স্পিনারদের ফাঁদেই ভরাডুবি ঘটল পুরানদের। ভারতের হয়ে এদিন ম্যাচে ১০টি উইকেটই নেন স্পিনারর। অক্ষরের পাশাপাশি কামব্যাক ঘটানো কুলদীপ যাদব পান তিনটি করে উইকেট। সর্বাধিক চার উইকেট নেন রবি বিষ্ণোই। তবে অক্ষরকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আবারও বল হাতে দুরন্ত পারফরম্যান্স রেণুকার, সোনা জিততে ভারতের দরকার ১৬২ রান

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget