এক্সপ্লোর

Hardik Pandya: সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করলেন হার্দিক

Ind vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা ১৩ ওয়ান ডে সিরিজ জয়। তবু মেজাজ ঠিক নেই হার্দিক পাণ্ড্যর।

ত্রিনিদাদ: তাঁর নেতৃত্বে সিরিজ জিতেছে ভারত (Ind vs WI)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা ১৩ ওয়ান ডে সিরিজ জয়। তবু মেজাজ ঠিক নেই হার্দিক পাণ্ড্যর। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করলেন বঢোদরার অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড ভারতীয় দলের আপ্যায়নে ন্যূনতম ব্যবস্থাও করেনি, অভিযোগ হার্দিকের। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠ বিশ্বের অন্যতম সেরা মাঠ ছিল। আশা করি পরের বার পরিস্থিতি খানিকটা বদলাবে। যাতায়াত থেকে শুরু করে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আশা করি হেঁচকি তুলবে না। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের মাথায় রাখা উচিত যে, যখন কোনও দল এ দেশে সফরে আসে... আমরা কোনও বিলাসিতা চাইছি না। কিন্তু ন্যূনতম ব্যাপারগুলো যেন দেখা হয়।'

ওয়ান ডে সিরিজ শুরুর আগে মধ্যরাতের বিমানে গন্তব্যে পৌঁছতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে অনুশীলনে সমস্যায় পড়েছিলেন হার্দিকরা। যা নিয়ে ভারতীয় বোর্ডের কাছেও নালিশ করেছিলেন ক্রিকেটাররা। সেই প্রসঙ্গই উঠে আসে হার্দিকের কথায়।

অনেকে মনে করেন, রোহিত শর্মার (Rohit Sharma) পর তিনিই ভারতীয় দলকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। ক্যাপ্টেন হিসাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ট্র্যাক রেকর্ড বেশ ঈর্ষণীয়। আইপিএলে সফল। জাতীয় দলের হয়েও যখন সুযোগ পেয়েছেন, দলকে জিতিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় যে সাফল্যের মুকুটে নবতম পালক।

ত্রিনিদাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ২০০ রানে ধরাশায়ী করে সিরিজ জিতেছে ভারত। উচ্ছ্বসিত হার্দিক। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচে পদস্খলনের অর্থ ছিল, সিরিজ হাতছাড়া হওয়া। দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ওয়ান ডে সিরিজ হারের যন্ত্রণা হজম করতে হতো ভারতীয় দলকে।

হার্দিকরা অবশ্য তা হতে দেননি। সিরিজ জিতে স্বাভাবিকভাবেই খুশি হার্দিক। বলেছেন, 'সত্যি কথা বলতে কী, অধিনায়ক হিসাবে এরকম ম্যাচ খেলতে চাই। যেখানে সব কিছু সরু সুতোর ওপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশা সঙ্গী হবে। তবে যেভাবে ছেলেরা চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসাবে সেটাই দেখতে চাই। ওদের চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই।' তারপরই অধিনায়ক হার্দিকের উপলব্ধি, 'চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না।'

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget